১৫ (tare dekhate parine keno)

তারে দেখাতে পারি নে কেন প্রাণ। (খুলে গো)

কেন বুঝাতে পারি নে হৃদয়-বেদনা।

কেমনে সে হেসে চলে যায়, কোন্‌ প্রাণে ফিরেও না চায়,

এত সাধ এত প্রেম করে অপমান।

এত ব্যথাভরা ভালোবাসা, কেহ দেখে না,

প্রাণে গোপনে রহিল।

এ প্রেম কুসুম যদি হত, প্রাণ হতে ছিঁড়ে লইতাম,

তার চরণে করিতাম দান,

বুঝি সে তুলে নিত না, শুকাত অনাদরে,

তবু তার সংশয় হত অবসান।

রাগ: দেশ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১২৯০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ক্ষমা করো মোরে তাত
Songs
          ক্ষমা কর মোরে তাত,
            আমি যে পাতকী ঘোর,
            না জেনে হয়েছি দোষী,
            মার্জ্জনা নাহি কি মোর!
            ও! সহে না যাতনা আর,
            শান্তি পাইব কোথায়--
            তুমি কৃপা না করিলে
            নাহি যে কোন উপায়!
            আমি দীন হীন অতি--
            ক্ষম ক্ষম কাতরে,
            প্রভু হে, করহ ত্রাণ
            এ পাপের পাথারে।
              কাফি-- আড়াঠেকা
আরো দেখুন
আজি নাহি নাহি নিদ্রা
Songs
আজি   নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
তোমার ভবনতলে       হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জেগে জোড়হাতে ॥
          ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
          রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
          দ্বার খোলো হে দ্বার খোলো--
প্রভু,   করো দয়া, দেহো দেখা দুখরাতে ॥
আরো দেখুন
খোলো খোলো দ্বার,
Songs
খোলো খোলো দ্বার,     রাখিয়ো না আর
        বাহিরে আমায় দাঁড়ায়ে।
দাও সাড়া দাও,      এই দিকে চাও
        এসো দুই বাহু বাড়ায়ে॥
কাজ হয়ে গেছে সারা,   উঠেছে সন্ধ্যাতারা,
আলোকের খেয়া    হয়ে গেল দেয়া
        অস্তসাগর পারায়ে॥
ভরি লয়ে ঝারি      এনেছি তো বারি
        সেজেছি তো শুচি দুকূলে,
বেঁধেছি তো চুল,   তুলেছি তো ফুল
        গেঁথেছি তো মালা মুকুলে।
ধেনু এল গোঠে ফিরে,  পাখিরা এসেছে নীড়ে,
পথ ছিল যত    জুড়িয়া জগত
        আঁধারে গিয়েছে হারায়ে॥
আরো দেখুন