৩০ (dekechhen priyotamo)

               ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে।

               ডাকিতে এসেছি তাই, চলো ত্বরা ক'রে।।

               তাপিতহৃদয় যারা   মুছিবি নয়নধারা,

               ঘুচিবে বিরহতাপ কত দিন পরে।। 

               আজি এ আকাশমাঝে   কী অমৃতবীণা বাজে,

               পুলকে জগত আজি কী মধু শোভায় সাজে ! 

               আজি এ মধুর ভবে  মধুর মিলন হবে–

               তাঁহার সে প্রেমমুখ জেগেছে অন্তরে।।

রাগ: সাহানা

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব
Songs
          হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব--
        নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে,
কোন্‌ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া।
        স্বপনরূপিণী অলোকসুন্দরী
                অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥
আরো দেখুন
না সজনী, না, আমি জানি
Songs
না সজনী,না,আমি জানি জানি, সে আসিবে না।
এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী,বাসনা তবু পূরিবে না।
জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না।।
যদি বা সে আসে,সখী,কী হবে আমার তায়।
সে তো মোরে, সজনী লো,ভালো কভু বাসে না— জানি লো।
ভালো ক’রে কবে না কথা,চেয়েও না দেখিবে— 
বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা।।
আরো দেখুন
কী করিলি মোহের ছলনে
Songs
                    কী করিলি মোহের ছলনে। 
        গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্রমিলি,  পথ হারাইলি গহনে।।
  ওই   সময় চলে গেল, আঁধার হয়ে এল, মেঘ ছাইল গগনে।
        শ্রান্ত দেহ আর চলিতে চাহে না,    বিঁধিছে কন্টক চরণে।।
        গৃহে ফিরে যেতে প্রাণ কাঁদিছে,    এখন ফিরিব কেমনে।
        ‘পথ বলে দাও’ ‘পথ বলে দাও’  কে জানে কারে ডাকি সঘনে।।
        বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল,   কে আর রহিল এ বনে।
  ওরে,  জগতসখা আছে যা  রে তাঁর কাছে,   বেলা যে যায় মিছে রোদনে।।
        দাঁড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে,    আয় রে ধরি তাঁর চরণে।
        পথের ধূলি লেগে অন্ধ আঁখি মোর, মায়েরে দেখেও দেখিলি নে।
                 কোথা গো কোথা তুমি জননী, কোথা তুমি,
                     ডাকিছ কোথা হতে এ জনে। 
        হাতে ধরিয়ে সাথে লয়ে চলো  তোমার অমৃতভবনে।।
আরো দেখুন