৭৫ (balo balo bandhu balo)

          বলো বলো, বন্ধু, বলো  তিনি তোমার কানে কানে

          নাম ধরে ডাক দিয়ে গেছেন  ঝড়-বাদলের মধ্যখানে।। 

          স্তব্ধ দিনের শান্তিমাঝে  জীবন যেথায় বর্মে সাজে 

          বলো সেথায় পরান তিনি  বিজয়মাল্য তোমার প্রাণে। 

          বলো তিনি সাথে সাথে  ফেরেন তোমার দুখের টানে।। 

          বলো বলো, বন্ধু, বলো  নাম বলো তাঁর যাকে তাকে–

          শুনুক তারা ক্ষণেক থেমে  ফেরে যারা পথের পাকে। 

          বলো বলো তাঁরে চিনি  ভাঙন দিয়ে গড়েন যিনি–

          বেদন দিয়ে বাঁধো বীণা  আপন-মনে সহজ গানে। 

          দুখীর আঁখি দেখুক চেয়ে  সহজ সুখে তাঁহার পানে।।

রাগ: বাউল

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1916

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মোদের কিছু নাই
Songs
        মোদের কিছু নাই রে নাই,    আমরা ঘরে বাইরে গাই--
                তাইরে নাইরে নাইরে না। না না না।
        যতই দিবস যায় রে যায়  গাই রে সুখে হায় রে হায়--
                তাইরে নাইরে নাইরে না। না না না।
        যারা সোনার চোরাবালির 'পরে  পাকা ঘরের-ভিত্তি গড়ে
তাদের  সামনে মোরা গান গেয়ে যাই-- তাইরে নাইরে নাইরে না।
                                 না না না॥
যখন    থেকে থেকে গাঁঠের পানে গাঁঠকাটারা দৃষ্টি হানে
তখন   শূন্যঝুলি দেখায়ে গাই-- তাইরে নাইরে নাইরে না। না না না॥
          যখন দ্বারে আসে মরণবুড়ি    মুখে তাহার বাজাই তুড়ি,
তখন   তান দিয়ে গান জুড়ি রে ভাই-- তাইরে নাইরে নাইরে না। না না না।
এ যে   বসন্তরাজ এসেছে আজ, বাইরে তাহার উজ্জ্বল সাজ,
ওরে,   অন্তরে তার বৈরাগী গায়-- তাইরে নাইরে নাইরে না। না না না।
          সে যে উৎসবদিন চুকিয়ে দিয়ে, ঝরিয়ে দিয়ে, শুকিয়ে দিয়ে,
দুই      রিক্ত হাতে তাল দিয়ে গায়-- তাইরে নাইরে নাইরে না।
                                  না না না॥
আরো দেখুন
আগ্রহ মোর অধীর অতি
Songs
         আগ্রহ মোর অধীর অতি--
                      কোথা সে রমণী বীর্যবতী।
                          কোষবিমুক্ত কৃপাণলতা--
                               দারুণ সে, সুন্দর সে
                                    উদ্যত বজ্রের রুদ্ররসে,
                   নহে সে ভোগীর লোচনলোভা,
                          ক্ষত্রিয়বাহুর ভীষণ শোভা॥
আরো দেখুন
রয় যে কাঙাল
Songs
রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে
দেয় সে দেখা নিশীথরাতে স্বপনবেশে॥
     আলোয় যারে মলিনমুখে মৌন দেখি
     আঁধার হলে আঁখিতে তার দীপ্তি একি--
          বরণমালা কে যে দোলায় তাহার কেশে॥
দিনের বীণায় যে ক্ষীণ তারে ছিল হেলা
ঝঙ্কারিয়া ওঠে যে তাই রাতের বেলা।
     তন্দ্রাহারা অন্ধকারের বিপুল গানে
     মন্দ্রি ওঠে সারা আকাশ কী আহ্বানে--
          তারার আলোয় কে চেয়ে রয় নির্নিমেষে॥
আরো দেখুন