১৩২ (tomar pujar chhale tomar dure)

তোমার পূজার   ছলে তোমায়   ভুলেই থাকি।

বুঝতে নারি   কখন্‌ তুমি   দাও-যে ফাঁকি ॥

ফুলের মালা   দীপের আলো   ধূপের ধোঁওয়ার

পিছন হতে   পাই নে সুযোগ   চরণ-ছোঁওয়ার,

স্তবের বাণীর   আড়াল টানি   তোমায় ঢাকি ॥

দেখব ব'লে   এই আয়োজন   মিথ্যা রাখি,

আছে তো মোর   তৃষা-কাতর   আপন আঁখি।

কাজ কী আমার   মন্দিরেতে   আনাগোনায়--

পাতব আসন   আপন মনের   একটি কোণায়,

সরল প্রাণে   নীরব হয়ে   তোমায় ডাকি ॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ চৈত্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কূল থেকে মোর
Songs
কূল থেকে মোর গানের তরী    দিলেম খুলে,
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম      পালটি তুলে ॥
যেখানে ঐ কোকিল ডাকে ছায়াতলে
             সেখানে নয়,
যেখানে ঐ গ্রামের বধূ    আসে জলে
             সেখানে নয়,
যেখানে নীল মরণলীলা    উঠছে দুলে
সেখানে মোর গানের তরী    দিলেম খুলে ॥
এবার, বীণা, তোমায় আমায়     আমরা একা--
অন্ধকারে নাইবা কারে    গেল দেখা॥
কুঞ্জবনের শাখা হতে       যে ফুল তোলে
             সে ফুল এ নয়,
বাতায়নের লতা হতে       যে ফুল দোলে
             সে ফুল এ নয়--
দিশাহারা আকাশ-ভরা    সুরের ফুলে
সেই দিকে মোর গানের তরী      দিলেম খুলে ॥
আরো দেখুন
তারে কেমনে ধরিবে সখী
Songs
তারে কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে।
তারে কেমনে কাঁদাবে, যদি আপনি কাঁদিলে।
যদি মন পেতে চাও, মন রাখো গোপনে।
কে তারে বাঁধিবে, তুমি আপনায় বাঁধিলে।
কাছে আসিলে তো কেহ কাছে রহে না।
কথা কহিলে তো কেহ কথা কহে না।
হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়।
হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়ে সাধিলে।
আরো দেখুন
আইলো আজি প্রাণসখা
Songs
                আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।
                   আসন বিছাইল নিশীথিনী গগনতলে,
                   গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল। 
                   নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,
                   থামাইল ধরা দিবসকোলাহল।।
আরো দেখুন