১৩৪ (tomar amar ei biraher )

তোমার আমার এই বিরহের অন্তরালে

কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে ॥

          তবু যে পরানমাঝে   গোপনে বেদনা বাজে--

          এবার সেবার কাজে ডেকে লও সন্ধ্যাকালে ॥

বিশ্ব হতে থাকি দূরে  অন্তরের অন্তঃপুরে,

চেতনা জড়ায়ে রহে   ভাবনার স্বপ্নজালে।

          দুঃখ সুখ আপনারই   সে বোঝা হয়েছে ভারী,

          যেন সে সঁপিতে পারি   চরম পূজার থালে ॥

রাগ: পিলু

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): ২ মাঘ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৬ জানুয়ারি, ১৯২৮

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গানের ভেলায় বেলা
Songs
     গানের ভেলায়    বেলা অবেলায়    প্রাণের আশা
              ভোলা মনের স্রোতে ভাসা ॥
          কোথায় জানি ধায় সে বাণী,    দিনের শেষে
              কোন ঘাটে যে ঠেকে এসে    চিরকালের কাঁদা-হাসা ॥
     এমনি খেলার ঢেউয়ের দোলে
খেলার পারে যাবি চলে।
     পালের হাওয়ার ভরসা তোমার-- করিস নে ভয়
              পথের কড়ি না যদি রয়,    সঙ্গে আছে বাঁধন-নাশা ॥
আরো দেখুন
ও আমার চাঁদের
Songs
ও আমার    চাঁদের আলো,    আজ ফাগুনের সন্ধ্যাকালে
ধরা দিয়েছ যে আমার    পাতায় পাতায় ডালে ডালে॥
        যে-গান তোমার সুরের ধারায়    বন্যা জাগায় তারায় তারায়
মোর আঙিনায় বাজল গো,    বাজল সে-সুর আমার প্রাণের তালে তালে॥
সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।
দখিন-হাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে।
    শুভ্র, তুমি করলে বিলোল        আমার প্রাণে রঙের হিলোল--
        মর্মরিত মর্ম গো,
            মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে॥
আরো দেখুন
গভীর রাতে ভক্তিভরে
Songs
           গভীর রাতে ভক্তিভরে কে জাগে আজ, কে জাগে।
           সপ্ত ভুবন আলো করে লক্ষ্মী আসেন, কে জাগে।
           ষোলো কলায় পূর্ণ শশী,  নিশার আঁধার গেছে খসি–
           একলা ঘরের দুয়ার-’পরে কে জাগে আজ, কে জাগে।
           ভরেছ কি ফুলের সাজি।  পেতেছ কি আসন আজি। 
           সাজিয়ে অর্ঘ্য পূজার তরে কে জাগে আজ, কে জাগে।
           আজ যদি রোস্‌ ঘুমে মগন  চলে যাবে শুভলগন,
           লক্ষ্মী এসে যাবেন স’রে– কে জাগে আজ কে জাগে।।
আরো দেখুন