২৬৩ (shana ha re mama chitta)

         শান্ত হ রে মম চিত্ত নিরাকুল, শান্ত হ রে ওরে দীন!

          হেরো চিদম্বরে মঙ্গলে সুন্দরে সর্বচরাচর লীন ॥

শুন রে নিখিলহৃদয়নিস্যন্দিত           শূন্যতলে উথলে জয়সঙ্গীত,

          হেরো বিশ্ব চিরপ্রাণতরঙ্গিত নন্দিত নিত্যনবীন ॥

          নাহি বিনাশ বিকার বিশোচন, নাহি দুঃখ সুখ তাপ--

          নির্মল নিষ্কল নির্ভয় অক্ষয়, নাহি জরা জ্বর পাপ।

চির আনন্দ, বিরাম চিরন্তন,         প্রেম নিরন্তর, জ্যোতি নিরঞ্জন--

                   শান্তি নিরাময়, কান্তি সুনন্দন,

                        সান্ত্বন অন্তবিহীন ॥

রাগ: ঝিঁঝিট

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1303

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আকুল কেশে আসে,
Songs
আকুল কেশে আসে,    চায় ম্লাননয়নে,    কে গো চিরবিরহিনী--
     নিশিভোরে    আঁখি জড়িত ঘুমঘোরে,
          বিজন ভবনে    কুসুমসুরভি মৃদু পবনে,
              সুখশয়নে,    মম প্রভাতস্বপনে॥
                   শিহরি চমকি জাগি    তার লাগি।
          চকিতে মিলায়    ছায়াপ্রায়,    শুধু রেখে যায়
                   ব্যাকুল বাসনা কুসুমকাননে॥
আরো দেখুন
সভায় তোমার থাকি
Songs
               সভায় তোমার থাকি সবার শাসনে,
আমার           কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে ॥
               তাকায় সকল লোকে,
তখন            দেখতে না পাই চোখে
কোথায়          অভয় হাসি হাসো আপন আসনে ॥
               কবে আমার এ লজ্জাভয় খসাবে,
তোমার          একলা ঘরের নিরালাতে বসাবে।
               যা শোনাবার আছে
গাব             ওই চরণের কাছে,
দ্বারের           আড়াল হতে শোনে বা কেউ না শোনে ॥
আরো দেখুন
নীলাঞ্জনছায়া, প্রফুল্ল কদম্ববন,
Songs
নীলাঞ্জনছায়া,   প্রফুল্ল কদম্ববন,
জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত,   বনবীথিকা ঘনসুগন্ধ॥
মন্থর নব নীলনীরদ-   পরিকীর্ণ দিগন্ত।
চিত্ত মোর পন্থহারা   কান্তবিরহকান্তারে॥
আরো দেখুন