৮৮ (sabhay tomar thaki)

               সভায় তোমার থাকি সবার শাসনে,

আমার           কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে ॥

               তাকায় সকল লোকে,

তখন            দেখতে না পাই চোখে

কোথায়          অভয় হাসি হাসো আপন আসনে ॥

               কবে আমার এ লজ্জাভয় খসাবে,

তোমার          একলা ঘরের নিরালাতে বসাবে।

               যা শোনাবার আছে

গাব             ওই চরণের কাছে,

দ্বারের           আড়াল হতে শোনে বা কেউ না শোনে ॥

রাগ: কাফি

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১২ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

চলো নিয়মমতে
Songs
চলো নিয়ম-মতে।
দূরে তাকিয়ো নাকো, ঘাড় বাঁকিয়ো নাকো !
চলো সমান পথে।
‘হেরো অরণ্য ওই, হোথা শৃঙ্খলা কই–
পাগল ঝর্নাগুলো দক্ষিণপর্বতে।’
ও দিক চেয়ো না, চেয়ো না– যেয়ো না, যেয়ো না।
চলো সমান পথে।।
আরো দেখুন
থাম্‌ রে, থাম্‌ রে তোরা
Songs
           থাম্‌ রে, থাম্‌ রে তোরা, ছেড়ে দে, ছেড়ে দে--
দোষী ও-যে নয় নয়, মিথ্যা মিথ্যা সবই,
      আমারি ছলনা ও যে--
            বেঁধে নিয়ে যা মোরে
                  রাজার চরণে।
           চুপ করো, দূরে যাও, দূরে যাও নারী--
বাধা দিয়ো না, বাধা দিয়ো না।
আরো দেখুন
মন্দিরে মম কে আসিলে
Songs
     মন্দিরে মম কে আসিলে হে!
              সকল গগন অমৃতগমন,
দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে ॥
              সকল দুয়ার আপনি খুলিল,
              সকল প্রদীপ আপনি জ্বলিল,
     সব বীণা বাজিল নব নব সুরে সুরে ॥
আরো দেখুন