১০৭ (sangsare tumi rakhile more)

সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে

                   সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া।

করুণা করিয়া নিশিদিন নিজ করে

                   রাখিয়ো তাহার একটি দুয়ার খুলিয়া ॥

মোর সব কাজে মোর সব অবসরে

সে দুয়ার রবে তোমারি প্রবেশ তরে,

সেথা হতে বায়ু বহিবে হৃদয় 'পরে

                   চরণ হইতে তব পদধূলি তুলিয়া ॥

যত আশ্রয় ভেঙে ভেঙে যায়, স্বামী,

                   এক আশ্রয়ে রহে যেন চিত লাগিয়া।

যে অনলতাপ যখনি সহিব আমি

                   এক নাম বুকে বার বার দেয় দাগিয়া।

যবে দুখদিনে শোকতাপ আসে প্রাণে

তোমারি আদেশ বহিয়া যেন সে আনে,

পরুষ বচন যতই আঘাত হানে

                   সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তৃষ্ণার শান্তি, সুন্দরকান্তি
Songs
তৃষ্ণার শান্তি,            সুন্দরকান্তি,
        তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন॥
আঁকো ধরাবক্ষে          দিক্‌বধূচক্ষে
        সুশীতল সুকোমল শ্যামরসরঞ্জন।
এলে বীরছন্দে             তব কটিবন্ধে
        বিদ্যুৎ-অসিলতা বেজে ওঠে ঝঞ্ঝন॥
তব উত্তরীয়ে             ছায়া দিলে ভরিয়ে--
        তমালবনশিখরে নবনীল-অঞ্জন।
ঝিল্লির মন্দ্রে               মালতীর গন্ধে
        মিলাইলে চঞ্চল মধুকরগুঞ্জন।
নৃত্যের ভঙ্গে              এলে নবরঙ্গে,
        সচকিত পল্লবে নাচে যেন খঞ্জন॥
আরো দেখুন
তোমার বৈশাখে ছিল
Songs
তোমার     বৈশাখে ছিল প্রখর রৌদ্রের জ্বালা,
            কখন বাদল আনে আষাঢ়ের পালা,    হায় হায় হায়।
            কঠিন পাষাণে কেমনে গোপনে ছিল,
            সহসা ঝরনা নামিল অশ্রুঢালা,    হায় হায় হায়।
            মৃগয়া করিতে বাহির হল যে বনে
            মৃগী হয়ে শেষে এল কি অবলা বালা,    হায় হায় হায়।
            যে ছিল আপন শক্তির অভিমানে
            কার পায়ে আনে হার মানিবার ডালা,    হায় হায় হায়॥
আরো দেখুন
ও তো আর ফিরবে না রে
Songs
       ও তো আর   ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না রে।
                    ঝড়ের মুখে ভাসল তরী–
                 কূলে   ভিড়বে না রে ।।
                      কোন্‌ পাগলে নিল ডেকে,
                      কাঁদন গেল পিছে রেখে–
                 ওকে তোর   বাহুর বাঁধন ঘিরবে না রে।।
আরো দেখুন