২৭৪ (praner pran jagichhe)

প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে,

                   অলস রে, ওরে, জাগো জাগো ॥

শোনো রে চিত্তভবনে অনাদি শঙ্খ বাজিছে--

                   অলস রে, ওরে, জাগো জাগো ॥

রাগ: ললিত

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যৌবনসরসীনীরে মিলনশতদল
Songs
যৌবনসরসীনীরে মিলনশতদল
কোন্‌   চঞ্চল বন্যায় টলোমল টলোমল॥
     শরমরক্তরাগে   তার   গোপন স্বপ্ন জাগে,
     তারি   গন্ধকেশর-মাঝে
                   এক   বিন্দু নয়নজল॥
          ধীরে বও ধীরে বও, সমীরণ,
              সবেদন পরশন।
     শঙ্কিত চিত্ত মোর   পাছে ভাঙে বৃন্তডোর--
     তাই   অকারণ করুণায়   মোর   আঁখি করে ছলোছল॥
আরো দেখুন
উতল হাওয়া লাগল
Songs
    উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে।
            দোলা লাগে, দোলা লাগে
    তোমার  চঞ্চল ওই নাচের লহরীতে॥
    যদি কাটে রশি, যদি     হাল পড়ে খসি,
            যদি  ঢেউ উঠে উচ্ছ্বসি,
            সম্মুখেতে মরণ যদি জাগে,
করি নে ভয়-- নেবই তারে, নেবই তারে জিতে॥
আরো দেখুন
যা পেয়েছি প্রথম
Songs
যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,
দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে ॥
     যাবার বেলা সহজেরে
          যাই যেন মোর প্রণাম সেরে,
              সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে ॥
খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,
সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।
          নিত্য যাহার থাকি কোলে
              তারেই যেন যাই গো ব'লে--
                    এই জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে ॥
আরো দেখুন