১৩৮ (prabhu toma lagi akhi jage)

প্রভু  তোমা লাগি আঁখি জাগে;

              দেখা নাই পাই,

                   পথ চাই,

     সেও মনে ভালো লাগে।

       ধুলাতে বসিয়া দ্বারে

              ভিখারি হৃদয় হা রে

                  তোমারি করুণা মাগে।

                    কৃপা নাই পাই,

                        শুধু চাই,

                  সেও মনে ভালো লাগে।

আজি এ জগত-মাঝে

কত সুখে কত কাজে

   চলে গেল সবে আগে।

       সাথী নাই পাই,

         তোমায় চাই,

সেও মনে ভালো লাগে।

              চারি দিকে সুধাভরা

              ব্যাকুল শ্যামল ধরা

                 কাঁদায় রে অনুরাগে।

                      দেখা নাই নাই,

                         ব্যথা পাই,

                 সেও মনে ভালো লাগে।

রাগ: বেহাগ

তাল: কাওয়ালি

রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কামনা করি একান্তে
Songs
              কামনা করি একান্তে
     হউক বরষিত নিখিল বিশ্বে সুখ শান্তি ॥
পাপতাপ হিংসা শোক   পাসরে সকল লোক,
              সকল প্রাণী পায় কূল
     সেইসব তব তাপিতশরণ অভয়চরণপ্রান্তে ॥
আরো দেখুন
মনোমন্দিরসুন্দরী
Songs
                    মনোমন্দিরসুন্দরী! মণিমঞ্জীর গুঞ্জরি
              স্খলদঞ্চলা চলচঞ্চলা!     অয়ি মঞ্জুলা মুঞ্জরী!
                  রোষারুণরাগরঞ্জিতা!  বঙ্কিম-ভুরু-ভঞ্জিতা!
              গোপনহাস্য-কুটিল-আস্য  কপটকলহগঞ্জিতা!
                 সঙ্কোচনত-অঙ্গিনী!  ভয়ভঙ্গুরভঙ্গিনী!
              চকিত চপল  নবকুরঙ্গ  যৌবনবনরঙ্গিণী!
                 অয়ি খলছলগুণ্ঠিতা!  মধুকরভরকুণ্ঠিতা
              লুব্ধপবন  -ক্ষুব্ধ-লোভন  মল্লিকা অবলুণ্ঠিতা!
                 চুম্বনধনবঞ্চিনী  দুরূহগর্বমঞ্চিনী!
              রুদ্ধকোরক  -সঞ্চিত-মধু কঠিনকনককঞ্জিনী।।
আরো দেখুন
আমার হৃদয়েতে
Songs
আমি    হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে,
                             তোমার সেথায় চরণ পড়ে।
          তাই তো আমার সকল পরান কাঁপছে ব্যথার ভরে গো,
                                      কাঁপছে থরোথরে ॥
          ব্যথাপথের পথিক তুমি,   চরণ চলে ব্যথা চুমি--
          কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো,
                                      চিরজীবন ধ'রে ॥
নয়নজলের বন্যা দেখে ভয় করি নে আর,
                   আমি             ভয় করি নে আর।
          মরণ-টানে টেনে আমায় করিয়ে দেবে পার,
                   আমি             তরব পারাবার।
ঝড়ের হাওয়া আকুল গানে   বইছে আজি তোমার পানে--
          ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি ঠেকব চরণ-'পরে,
                             আমি   বাঁচব চরণ ধরে ॥
আরো দেখুন