১৩৭ (je din phutla kamal)

যে দিন    ফুটল কমল কিছুই জানি নাই

    আমি   ছিলেম অন্যমনে।

আমার       সাজিয়ে সাজি তারে আনি নাই

   সে যে  রইল সংগোপনে।

     মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়,

     স্বপন দেখে চমকে উঠে চায়,

     মন্দ মধুর গন্ধ আসে হায়

কোথায়   দখিন-সমীরণে।

ওগো      সেই সুগন্ধে ফিরায় উদাসিয়া

           আমায় দেশে দেশান্তে।

যেন      সন্ধানে তার উঠে নিশ্বাসিয়া

             ভুবন   নবীন বসন্তে।

     কে জানিত দূরে তো নেই সে,

     আমারি গো আমারি সেই যে,

     এ মাধুরী ফুটেছে হায় রে

আমার  হৃদয়-উপবনে।

রাগ: বাহার-পঞ্চম

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ চৈত্র, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1912

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ওই পোহাইল তিমিররাতি
Songs
ওই পোহাইল তিমিররাতি।
পূর্বগগনে দেখা দিল নব প্রভাতছটা,
জীবনে-যৌবনে হৃদয়ে-বাহিরে
প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি ॥
কে পাঠালে এ শুভদিন নিদ্রা-মাঝে,
মহা মহোল্লাসে জাগাইলে চরাচর,
সুমঙ্গল আশীর্বাদ বরষিলে
করি প্রচার সুখবারতা--
তুমি চির সাথের সাথি ॥
আরো দেখুন
ওই কথা বলো সখী,
Songs
ওই কথা বলো সখী,     বলো আর বার--
ভালোবাস মোরে তাহা বলো বার বার।
কতবার শুনিয়াছি, তবুও আবার যাচি--
ভালোবাস মোরে তাহা বলো গো আবার॥
আরো দেখুন
শোনো তাঁর সুধাবাণী
Songs
শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে--
ছাড়ো ছাড়ো কোলাহল, ছাড়ো রে আপন কথা ॥
আকাশে দিবানিশি উথলে সঙ্গীতধ্বনি তাঁহার,
          কে শুনে সে মধুবীণারব--
      অধীর বিশ্ব শূন্যপথে হল বাহির ॥
আরো দেখুন