২৯৬ (jibane jata puja)

    জীবনে যত পূজা হল না সারা,

    জানি হে জানি তাও হয় নি হারা।

যে ফুল না ফুটিতে      ঝরেছে ধরণীতে

    যে নদী মরুপথে হারালো ধারা

    জানি হে জানি তাও হয় নি হারা॥

    জীবনে আজো যাহা রয়েছে পিছে,

    জানি হে জানি তাও হয় নি মিছে।

আমার অনাগত           আমার অনাহত

    তোমার বীণা-তারে বাজিছে তারা--

    জানি হে জানি তাও হয় নি হারা॥

রাগ: ভৈরবী

তাল: তেওরা বা রূপকড়া

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ শ্রাবণ, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অন্তর মম বিকশিত
Songs
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে--
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥
জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।
মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে ॥
যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ।
সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিষ্পন্দিত করো হে।
নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে ॥
আরো দেখুন
ডুবি অমৃতপাথারে
Songs
ডুবি অমৃতপাথারে-- যাই ভুলে চরাচর,
              মিলায় রবি শশী ॥
নাহি দেশ, নাহি কাল, নাহি হেরি সীমা--
     প্রেমমুরতি হৃদয়ে জাগে,
          আনন্দ নাহি ধরে ॥
আরো দেখুন
দাও হে আমার
Songs
          দাও হে আমার ভয় ভেঙে দাও।
          আমার দিকে ও মুখ ফিরাও॥
কাছে থেকে চিনতে নারি,   কোন্‌ দিকে যে কী নেহারি,
তুমি আমার হৃদ্‌বিহারী      হৃদয়পানে হাসিয়া চাও॥
বলো আমায় বলো কথা,     গায়ে আমার পরশ করো।
দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে     আমায় তুমি তুলে ধরো।
যা বুঝি সব ভুল বুঝি হে,  যা খুঁজি সব ভুল খুঁজি হে--
হাসি মিছে,কান্না মিছে,       সামনে এসে এ ভুল ঘুচাও॥
আরো দেখুন