৪৪০ (dure kothay dure dure)

              দূরে কোথায় দূরে দূরে

     আমার  মন বেড়ায় গো ঘুরে ঘুরে।

যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে ॥

যে  বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥

যে পথ সকল দেশ পারায়ে       উদাস হয়ে যায় হারায়ে

সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্‌ অচিনপুরে ॥

রাগ: ভৈরবী

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1318

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তোমার পতাকা যারে দাও
Songs
          তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি।
          তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি ॥
আমি তাই চাই ভরিয়া পরান   দুঃখের সাথে দুঃখের ত্রাণ,
          তোমার হাতের বেদনার দান এড়ায়ে চাহি না মুকতি।
          দুখ হবে মম মাথার ভূষণ সাথে যদি দাও ভকতি ॥
          যত দিতে চাও কাজ দিয়ো যদি তোমারে না দাও ভুলিতে,
          অন্তর যদি জড়াতে না দাও জালজঞ্জালগুলিতে।
বাঁধিয়ো আমায় যত খুশি ডোরে   মুক্ত রাখিয়ো তোমা-পানে মোরে,
          ধুলায় রাখিয়ো পবিত্র ক'রে তোমার চরণধূলিতে--
          ভুলায়ে রাখিয়ো সংসারতলে, তোমারে দিয়ো না ভুলিতে ॥
          যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব-- যাই যেন তব চরণে,
          সব শ্রম যেন বহি লয় মোরে সকলশ্রান্তিহরণে।
দুর্গম   পথ এ ভবগহন,    কত ত্যাগ শোক বিরহদহন--
          জীবনে মৃত্যু করিয়া বহন প্রাণ পাই যেন মরণে--
          সন্ধ্যাবেলায় লভি গো কুলায় নিখিলশরণ চরণে ॥
আরো দেখুন
মোরা সত্যের 'পরে
Songs
মোরা        সত্যের 'পরে মন   আজি   করিব সমর্পণ।
                        জয়   জয় সত্যের জয়।
মোরা        বুঝিব সত্য, পূজিব সত্য, খুঁজিব সত্যধন।
                        জয়   জয় সত্যের জয়।
যদি          দুঃখে দহিতে হয়   তবু   মিথ্যাচিন্তা নয়।
যদি          দৈন্য বহিতে হয়   তবু   মিথ্যাকর্ম নয়।
যদি          দণ্ড সহিতে হয়   তবু   মিথ্যাবাক্য নয়।
                        জয়   জয় সত্যের জয়॥
   
মোরা        মঙ্গলকাজে প্রাণ   আজি   করিব সকলে দান।
                        জয়   জয় মঙ্গলময়।
মোরা        লভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্যগান।
                        জয়   জয় মঙ্গলময়।
যদি          দুঃখে দহিতে হয়   তবু   অশুভচিন্তা নয়।
যদি          দৈন্য বহিতে হয়   তবু   অশুভকর্ম নয়।
যদি          দণ্ড সহিতে হয়    তবু   অশুভবাক্য নয়।
                        জয়   জয় মঙ্গলময়॥
   
সেই              অভয় ব্রহ্মনাম   আজি   মোরা সবে লইলাম--
                        যিনি   সকল ভয়ের ভয়।
মোরা        করিব না শোক যা হবার হোক, চলিব ব্রহ্মধাম।
                        জয়   জয় ব্রহ্মের জয়।
যদি          দুঃখে দহিতে হয়   তবু   নাহি ভয়, নাহি ভয়।
যদি          দৈন্য বহিতে হয়   তবু   নাহি ভয়, নাহি ভয়।
যদি          মৃত্যু নিকট হয়   তবু   নাহি ভয়, নাহি ভয়।
                        জয়   জয় ব্রহ্মের জয়॥
   
মোরা        আনন্দ-মাঝে মন   আজি   করিব বিসর্জন।
                        জয়   জয় আনন্দময়।
              সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দনিকেতন।
                        জয়   জয় আনন্দময়।
              আনন্দ চিত্ত-মাঝে   আনন্দ সর্বকাজে,
              আনন্দ সর্বকালে   দুঃখে বিপদজালে,
              আনন্দ সর্বলোকে   মৃত্যুবিরহে শোকে--
                        জয়   জয় আনন্দময়॥
আরো দেখুন
আঘাত করে নিলে
Songs
                   আঘাত করে নিলে জিনে,
                   কাড়িলে মন দিনে দিনে ॥
সুখের বাধা ভেঙে ফেলে   তবে আমার প্রাণে এলে--
বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে ॥
                   তুফান দেখে ঝড়ের রাতে
                   ছেড়েছি হাল তোমার হাতে।
বাটের মাঝে, হাটের মাঝে, কোথাও আমায় ছাড়লে না-যে--
যখন আমার সব বিকালো তখন আমায় নিলে কিনে ॥
আরো দেখুন