৪০ (mora satyer pore)

মোরা        সত্যের 'পরে মন   আজি   করিব সমর্পণ।

                        জয়   জয় সত্যের জয়।

মোরা        বুঝিব সত্য, পূজিব সত্য, খুঁজিব সত্যধন।

                        জয়   জয় সত্যের জয়।

যদি          দুঃখে দহিতে হয়   তবু   মিথ্যাচিন্তা নয়।

যদি          দৈন্য বহিতে হয়   তবু   মিথ্যাকর্ম নয়।

যদি          দণ্ড সহিতে হয়   তবু   মিথ্যাবাক্য নয়।

                        জয়   জয় সত্যের জয়॥

   

মোরা        মঙ্গলকাজে প্রাণ   আজি   করিব সকলে দান।

                        জয়   জয় মঙ্গলময়।

মোরা        লভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্যগান।

                        জয়   জয় মঙ্গলময়।

যদি          দুঃখে দহিতে হয়   তবু   অশুভচিন্তা নয়।

যদি          দৈন্য বহিতে হয়   তবু   অশুভকর্ম নয়।

যদি          দণ্ড সহিতে হয়    তবু   অশুভবাক্য নয়।

                        জয়   জয় মঙ্গলময়॥

   

সেই              অভয় ব্রহ্মনাম   আজি   মোরা সবে লইলাম--

                        যিনি   সকল ভয়ের ভয়।

মোরা        করিব না শোক যা হবার হোক, চলিব ব্রহ্মধাম।

                        জয়   জয় ব্রহ্মের জয়।

যদি          দুঃখে দহিতে হয়   তবু   নাহি ভয়, নাহি ভয়।

যদি          দৈন্য বহিতে হয়   তবু   নাহি ভয়, নাহি ভয়।

যদি          মৃত্যু নিকট হয়   তবু   নাহি ভয়, নাহি ভয়।

                        জয়   জয় ব্রহ্মের জয়॥

   

মোরা        আনন্দ-মাঝে মন   আজি   করিব বিসর্জন।

                        জয়   জয় আনন্দময়।

              সকল দৃশ্যে সকল বিশ্বে আনন্দনিকেতন।

                        জয়   জয় আনন্দময়।

              আনন্দ চিত্ত-মাঝে   আনন্দ সর্বকাজে,

              আনন্দ সর্বকালে   দুঃখে বিপদজালে,

              আনন্দ সর্বলোকে   মৃত্যুবিরহে শোকে--

                        জয়   জয় আনন্দময়॥

রাগ: ইমনকল্যাণ

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ৭ পৌষ, ১৩০৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমরা সবাই রাজা
Songs
আমরা       সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে--
              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আমরা       যা খুশি তাই করি,   তবু   তাঁর খুশিতেই চরি,
আমরা       নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে--
              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
রাজা         সবারে দেন মান,    সে মান    আপনি ফিরে পান,
মোদের      খাটো ক'রে রাখে নি কেউ কোনো অসত্যে--
              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
আমরা       চলব আপন মতে,    শেষে     মিলব তাঁরি পথে,
মোরা        মরব না কেউ বিফলতার বিষম আবর্তে--
              নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?।
আরো দেখুন
নাই যদি বা
Songs
নাই যদি বা এলে তুমি   এড়িয়ে যাবে তাই ব'লে?
অন্তরেতে নাই কি তুমি   সামনে আমার নাই ব'লে॥
     মন যে আছে তোমায় মিশে,   আমায় তবে ছাড়বে কিসে--
     প্রেম কি আমার হারায় দিশে   অভিমানে যাই ব'লে॥
বিরহ মোর হোক-না অকূল,   সেই বিরহের সরোবরে
মিলনকমল উঠছে দুলে   অশ্রুজলের ঢেউয়ের 'পরে।
     তবু তৃষায় মরে আঁখি,   তোমার লাগি চেয়ে থাকি--
     চোখের 'পরে পাব না কি   বুকের 'পরে পাই ব'লে॥
আরো দেখুন
আমা-তরে অকারণে
Songs
                  আমা-তরে অকারণে, ওগো পিতা, ভেবো না।
                  অদূরে সরযূ বহে, দূরে যাব না।
                  পথ যে সরল অতি,
                  চপলা দিতেছে জ্যোতি,
                  তবে কেন, পিতা, মিছে ভাবনা।
                  অদূরে সরযূ বহে, দূরে যাব না।
আরো দেখুন