২৩০ (dukher beshe esechha bale)

          দুখের বেশে এসেছ ব'লে তোমারে নাহি ডরিব হে।

          যেখানে ব্যথা তোমারে সেথা নিবিড় ক'রে ধরিব হে ॥

আঁধারে মুখ ঢাকিলে  স্বামী,   তোমারে তবু চিনিব আমি--

          মরণরূপে আসিলে  প্রভু, চরণ ধরি মরিব হে।

          যেমন করে দাও-না দেখা তোমারে নাহি ডরিব হে ॥

          নয়নে আজি ঝরিছে জল, ঝরুক জল নয়নে হে।

          বাজিছে বুকে বাজুক তব কঠিন বাহু-বাঁধনে হে।

তুমি যে আছ বক্ষে ধরে   বেদনা তাহা জানাক মোরে--

          চাব না কিছু, কব না কথা, চাহিয়া রব বদনে হে ॥

রাগ: ইমনকল্যাণ

তাল: ঝম্পক

রচনাকাল (বঙ্গাব্দ): 1312

রচনাকাল (খৃষ্টাব্দ): 1906

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি জানো, ওগো অন্তর্যামী
Songs
তুমি জানো, ওগো অন্তর্যামী,
পথে পথেই মন ফিরালেম আমি ॥
          ভাবনা আমার বাঁধল নাকো বাসা,
          কেবল তাদের স্রোতের 'পরেই ভাসা--
          তবু আমার মনে আছে আশা,
                   তোমার পায়ে ঠেকবে তারা স্বামী ॥
টেনেছিল কতই কান্নাহাসি,
বারে বারেই ছিন্ন হল ফাঁসি।
          শুধায় সবাই হতভাগ্য ব'লে,
          "মাথা কোথায় রাখবি সন্ধ্যা হলে।'
          জানি জানি নামবে তোমার কোলে
                   আপনি যেথায় পড়বে মাথা নামি ॥
আরো দেখুন
হার মানালে গো,
Songs
হার মানালে গো, ভাঙিলে অভিমান   হায় হায়।
     ক্ষীণ হাতে জ্বালা   ম্লান দীপের থালা
                   হল খান্‌ খান্‌   হায় হায় ॥
     এবার তবে জ্বালো   আপন তারার আলো,
রঙিন ছায়ার   এই গোধূলি   হোক অবসান   হায় হায় ॥
                   এসো পারের সাথি--
     বইল পথের হাওয়া,   নিবল ঘরের বাতি।
     আজি বিজন ঘাটে,   অন্ধকারের ঘাটে
সব-হারানো নাটে   এনেছি এই গান     হায় হায় ॥
আরো দেখুন
রোদনভরা এ বসন্ত
Songs
রোদনভরা এ বসন্ত    সখী    কখনো আসে নি বুঝি আগে।
মোর    বিরহবেদনা রাঙালো কিংশুকরক্তিমরাগে॥
     কুঞ্জদ্বারে বনমল্লিকা    সেজেছে পরিয়া নব পত্রালিকা,
     সারা দিন-রজনী অনিমিখা    কার পথ চেয়ে জাগে॥
দক্ষিণসমীরে দূর গগনে    একেলা বিরহী গাহে বুঝি গো।
কুঞ্জবনে মোর মুকুল যত    আবরণবন্ধন ছিঁড়িতে চাহে।
     আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে    ব্যাকুল কর হানি বারে বারে--
     দেওয়া হল না যে আপনারে    এই ব্যথা মনে লাগে॥
আরো দেখুন