৫৬৯ (har manale go bhangile)

হার মানালে গো, ভাঙিলে অভিমান   হায় হায়।

     ক্ষীণ হাতে জ্বালা   ম্লান দীপের থালা

                   হল খান্‌ খান্‌   হায় হায় ॥

     এবার তবে জ্বালো   আপন তারার আলো,

রঙিন ছায়ার   এই গোধূলি   হোক অবসান   হায় হায় ॥

                   এসো পারের সাথি--

     বইল পথের হাওয়া,   নিবল ঘরের বাতি।

     আজি বিজন ঘাটে,   অন্ধকারের ঘাটে

সব-হারানো নাটে   এনেছি এই গান     হায় হায় ॥

রাগ: ইমন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ চৈত্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ এপ্রিল, ১৯২৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পথের শেষ কোথায়
Songs
পথের   শেষ কোথায়, শেষ কোথায়,   কী আছে শেষে!
     এত কামনা, এত সাধনা কোথায় মেশে।
          ঢেউ ওঠে পড়ে কাঁদার,   সম্মুখে ঘন আঁধার,
পার আছে গো পার আছে-- পার আছে কোন্‌ দেশে।
     আজ ভাবি মনে মনে          মরীচিকা-অন্বেষণে   হায়
বুঝি তৃষ্ণার শেষ নেই।  মনে ভয় লাগে সেই--
     হাল-ভাঙা পাল-ছেঁড়া ব্যথা  চলেছে নিরুদ্দেশে ॥
আরো দেখুন
আজ জ্যোৎস্নারাতে
Songs
আজ    জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
          বসন্তের এই মাতাল সমীরণে ॥
যাব না গো যাব না যে,   রইনু পড়ে ঘরের মাঝে--
          এই নিরালায় রব আপন কোণে।
                   যাব না এই মাতাল সমীরণে ॥
          আমার এ ঘর বহু যতন ক'রে
                   ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে,   কী জানি সে আসবে কবে
          যদি আমায় পড়ে তাহার মনে
                   বসন্তের এই মাতাল সমীরণে ॥
আরো দেখুন
মরণের মুখে রেখে
Songs
মরণের মুখে রেখে দূরে যাও দূরে   যাও চলে
আবার ব্যথার টানে নিকটে ফিরাবে ব'লে ॥
        আঁধার-আলোর পারে   খেয়া দিই বারে বারে,
        নিজেরে হারায়ে খুঁজি-- দুলি সেই দোলে দোলে ॥
সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণে--
কভু ভয়ে কভু জয়ে, কভু অপমানে মানে।
        বিরহে ভরিবে সুরে  তাই রেখে দাও দূরে,
        মিলনে বাজিবে বাঁশি     তাই টেনে আন কোলে ॥
আরো দেখুন