৪৫৩ (chirabandhu chiranirbhar)

     চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি

              তুমি হে প্রভু--

তুমি চিরমঙ্গল সখা হে  তোমার জগতে,

              চিরসঙ্গী চিরজীবনে ॥

     চিরপ্রীতিসুধানির্ঝর তুমি হে হৃদয়েশ--

তব জয়সঙ্গীত ধ্বনিছে         তোমার জগতে

              চিরদিবা চিররজনী ॥

রাগ: মহীশূরী খাম্বাজ

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): 1299

রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

স্বরলিপিকার: সরলা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বিপদে মোরে রক্ষা করো
Songs
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা--
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে নাই-বা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়॥
সহায় মোর না যদি জুটে  নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা--
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি নাই-বা দিলে সান্ত্বনা,
বহিতে পারি এমনি যেন হয়।
নম্রশিরে সুখের দিনে  তোমারি মুখ লইব চিনে--
দুখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।
আরো দেখুন
তোমরা যা বলো
Songs
তোমরা   যা বলো তাই বলো, আমার   লাগে না মনে।
আমার   যায় বেলা,   বয়ে যায় বেলা   কেমন   বিনা কারণে॥
     এই   পাগল হাওয়া   কী গান-গাওয়া
     ছড়িয়ে দিয়ে গেল আজি   সুনীল গগনে॥
সে গান আমার লাগল যে গো   লাগল মনে,
আমি   কিসের মধু খুঁজে বেড়াই   ভ্রমরগুঞ্জনে।
     ওই   আকাশ-ছাওয়া   কাহার চাওয়া
     এমন ক'রে লাগে আজি   আমার নয়নে॥
আরো দেখুন
কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা
Songs
               কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা,
            জীবনে পাবি না শান্তি।
ভাঙিবে ভাঙিবে কলুষনীড় বজ্র-আঘাতে।
আরো দেখুন