৪৫৪ (bachan bachi maren mari)

     বাঁচান বাঁচি, মারেন মরি।

        বলো ভাই, ধন্য হরি॥

ধন্য হরি ভবের নাটে, ধন্য হরি রাজ্যপাটে।

ধন্য হরি শ্মশান-ঘাটে, ধন্য হরি, ধন্য হরি।

সুধা দিয়ে মাতান যখন ধন্য হরি, ধন্য হরি।

ব্যথা দিয়ে কাঁদান যখন ধন্য হরি, ধন্য হরি।

আত্মজনের কোলে বুকে ধন্য হরি হাসিমুখে,

ছাই দিয়ে সব ঘরের সুখে ধন্য হরি, ধন্য হরি॥

আপনি কাছে আসেন হেসে ধন্য হরি, ধন্য হরি।

খুঁজিয়ে বেড়ান দেশে দেশে ধন্য হরি, ধন্য হরি।

ধন্য হরি স্থলে জলে, ধন্য হরি ফুলে ফলে,

ধন্য হৃদয়পদ্মদলে চরণ-আলোয় ধন্য করি॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে
Songs
                   পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো,
                             এসো মনোরঞ্জন॥
আলোকে আঁধার হউক চূর্ণ,         অমৃতে মৃত্যু করো পূর্ণ--
                             করো গভীরদারিদ্র৻ভঞ্জন ॥
সকল সংসার দাঁড়াবে সরিয়া তুমি হৃদয়ে আসিছ দেখি--
     জ্যোতির্ময় তোমার প্রকাশে শশী তপন পায় লাজ,
                             সকলের তুমি গর্বগঞ্জন ॥
আরো দেখুন
দেখো ওই কে এসেছে
Songs
               দেখো ওই কে এসেছে।— চাও সখী, চাও ।
            আকুল পরান ওর  আঁখিহিল্লোলে নাচাও ।— সখী, চাও ।।
                  তৃষিত নয়ানে  চাহে মুখ-পানে,
              হাসিসুধা-দানে  বাঁচাও ।— সখী, চাও ।।
আরো দেখুন
আকাশ হতে খসল
Songs
          আকাশ হতে খসল তারা   আঁধার রাতে পথহারা ॥
     প্রভাত তারে খুঁজতে যাবে-- ধরার ধূলায় খুঁজে পাবে
                   তৃণে তৃণে শিশিরধারা ॥
দুখের পথে গেল চলে-- নিবল আলো, মরল জ্বলে।
     রবির আলো নেমে এসে   মিলিয়ে নেবে ভালোবেসে,
                   দুঃখ তখন হবে সারা ॥
আরো দেখুন