৩৯৯ (charandhwani shuni taba)

চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে

কত নীরব নির্জনে কত মধুসমীরে ॥

গগনে গ্রহতারাচয়   অনিমেষে চাহি রয়,

ভাবনাস্রোত হৃদয়ে বয়   ধীরে একান্তে ধীরে ॥

চাহিয়া রহে আঁখি মম   তৃষ্ঞাতুর পাখিসম,

শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে--

কোন্‌ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,

ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে ॥

রাগ: কাফি

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1314

রচনাকাল (খৃষ্টাব্দ): 1908

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

রাজ-অধিকার, তব ভালে জয়মালা
Songs
                      রাজ-অধিরাজ, তব ভালে জয়মালা—
                      ত্রিপুরপুরলক্ষ্মী বহে তব বরণডালা ।।
      ক্ষীণজনভয়তরণ তব অভয় বাণী,     দীনজনদুখহরণনিপুণ, তব পাণি,
                      তরুণ তব মুখচন্দ্র করুণরস-ঢালা।।
      গুণিরসিকসেবিত উদার তব দ্বারে      মঙ্গল বিরাজিত বিচিত্র উপচারে—
                গুণ-অরুণ-কিরণে তব সব ভুবন আলা।।
আরো দেখুন
নিভৃত প্রাণের দেবতা
Songs
নিভৃত প্রাণের দেবতা   যেখানে জাগেন একা,
ভক্ত, সেথায় খোলো দ্বার--     আজ লব তাঁর দেখা॥
সারাদিন শুধু বাহিরে     ঘুরে ঘুরে কারে চাহি রে,
সন্ধ্যাবেলার আরতি    হয় নি আমার শেখা॥
তব জীবনের আলোতে  জীবন-প্রদীপ জ্বালি
হে পূজারি, আজ নিভৃতে   সাজাব আমার থালি।
যেথা নিখিলের সাধনা   পূজালোক করে রচনা,
সেথায় আমিও ধরিব     একটি জ্যোতির রেখা॥
আরো দেখুন
কী করিনু হায়
Songs
                         কি করিনু হায়!
              এ ত নয় রে করিশিশু, ঋষির তনয়!
              নিঠুর প্রখর বাণে রুধিরে আপ্লুতকায়
              কার রে প্রাণের বাছা ধুলাতে লুটায়!
              কি কুলগ্নে না জানি রে ধরিলাম বাণ,
              কি মহাপাতকে কার বধিলাম প্রাণ!
              দেবতা, অমৃতনীরে হারা-প্রাণ দাও ফিরে,
              নিয়ে যাও মায়ের কোলে মায়ের বাছায়!
আরো দেখুন