১০৪ (charan dharite diyogo amare)

          চরণ ধরিতে দিয়ো গো আমারে,   নিয়ো না, নিয়ো না সরায়ে--

          জীবন মরণ সুখ দুখ দিয়ে    বক্ষে ধরিব জড়ায়ে ॥

স্খলিত শিথিল কামনার ভার    বহিয়া বহিয়া ফিরি কত আর--

          নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,    ফেলো না আমারে ছড়ায়ে ॥

          চিরপিপাসিত বাসনা বেদনা    বাঁচাও তাহারে মারিয়া।

          শেষ জয়ে যেন হয় সে বিজয়ী    তোমারি কাছেতে হারিয়া।

বিকায়ে বিকায়ে দীন আপনারে    পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে--

          তোমারি করিয়া নিয়ো গো আমারে    বরণের মালা পরায়ে ॥

রাগ: ভৈরবী

তাল: অর্ধঝাঁপ

রচনাকাল (বঙ্গাব্দ): ৩ জ্যৈষ্ঠ, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: রামগড়

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

একলা বসে বাদল-শেষে
Songs
একলা বসে বাদল-শেষে শুনি কত কী--
'এবার আমার গেল বেলা' বলে কেতকী॥
বৃষ্টি-সারা মেঘ যে তারে   ডেকে গেল আকাশপারে,
তাই তো সে যে উদাস হল-- নইলে যেত কি॥
ছিল সে যে একটি ধারে বনের কিনারায়,
উঠত কেঁপে তড়িৎ-আলোর চকিত ইশারায়।
শ্রাবণঘন-অন্ধকারে   গন্ধ যেত অভিসারে--
সন্ধ্যাতারা আড়াল থেকে খবর পেত কি॥
আরো দেখুন
তুমি যে সুরের আগুন
Songs
তুমি যে          সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
এ আগুন        ছড়িয়ে গেল সব খানে॥
যত সব          মরা গাছের ডালে ডালে
                   নাচে আগুন তালে তালে     রে,
আকাশে         হাত তোলে সে কার পানে ॥
আঁধারের        তারা যত অবাক্‌ হয়ে রয় চেয়ে,
কোথাকার       পাগল হাওয়া বয় ধেয়ে।
নিশীথের         বুকের মাঝে এই-যে অমল
                   উঠল ফুটে স্বর্ণকমল,
আগুনের        কী গুণ আছে কে জানে ॥
আরো দেখুন
হৃদয়ে ছিলে জেগে,
Songs
          হৃদয়ে   ছিলে জেগে,
          দেখি আজ   শরতমেঘে॥
কেমনে   আজকে ভোরে   গেল গো   গেল সরে
তোমার ওই   আঁচলখানি   শিশিরের   ছোঁওয়া লেগে॥
          কী-যে গান   গাহিতে চাই,
          বাণী মোর   খুঁজে না পাই।
সে যে ওই   শিউলিদলে   ছড়ালো   কাননতলে,
সে যে ওই   ক্ষণিক ধারায়   উড়ে যায়   বায়ুবেগে॥
আরো দেখুন