২৫৭ (bhuban haite bhubanbasi)

          ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে।

হৃদয়মাঝে হৃদয়নাথ   আছে নিত্য সাথ সাথ--

          কোথা ফিরিছ দিবারাত,   হেরো তাঁহারে অভয়ে ॥

হেথা চির-আনন্দধাম,   হেথা বাজিছে অভয় নাম,

          হেথা পুরিবে সকল কাম   নিভৃত অমৃত-আলয়ে ॥

রাগ: সাহানা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1899

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পান্থপাখির রিক্ত কুলায়
Songs
পান্থপাখির রিক্ত কুলায় বনের গোপন ডালে
কান পেতে ওই তাকিয়ে আছে পাতার অন্তরালে॥
     বাসায়-ফেরা ডানার শব্দ    নিঃশেষে সব হল স্তব্ধ,
     সন্ধ্যাতারার জাগল মন্ত্র দিনের বিদায়-কালে।
চন্দ্র দিল রোমাঞ্চিয়া তরঙ্গ সিন্ধুর,
বনচ্ছায়ার রন্ধ্রে রন্ধ্রে লাগল আলোর সুর।
     সুপ্তিবিহীন শূন্যতা যে    সারা প্রহর বক্ষে বাজে
     রাতের হাওয়ায় মর্মরিত বেণুশাখার ডালে॥
আরো দেখুন
আমি দীন, অতি দীন
Songs
          আমি দীন, অতি দীন--
     কেমনে শুধিব, নাথ হে, তব করুণাঋণ ॥
তব স্নেহ শত ধারে     ডুবাইছে সংসারে,
     তাপিত হৃদিমাঝে ঝরিছে নিশিদিন ॥
হৃদয়ে যা আছে           দিব তব কাছে,
     তোমারি এ প্রেম দিব তোমারে--
চিরদিন তব কাজে   রহিব জগতমাঝে,
     জীবন করেছি তোমার চরণতলে লীন ॥
আরো দেখুন
নীল আকাশের কোণে
Songs
নীল আকাশের কোণে কোণে ওই বুঝি আজ শিহর লাগে   আহা।
শাল-পিয়ালের বনে বনে কেমন যেন কাঁপন জাগে   আহা ॥
          সুদূরে কার পায়ের ধ্বনি   গণি গণি দিন-রজনী
              ধরণী তার চরণ মাগে   আহা ॥
দখিন-হাওয়া ক্ষণে ক্ষণে কেন ডাকিস "জাগো জাগো'।
ফিরিস মেতে শিরীষবনে, শোনাস কানে কোন্‌ কথা গো।
          শূন্যে তোমার ওগো প্রিয়   উত্তরীয় উড়ল কি ও
              রবির আলো রঙিন রাগে   আহা ॥
আরো দেখুন