৪৮৫ (ananda rayechhe jagi)

আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার

          তুমি সদা নিকটে আছ ব'লে।

স্তব্ধঅবাক নীলাম্বরে রবি শশী তারা

          গাঁথিছে হে শুভ্র কিরণমালা ॥

বিশ্বপরিবার তোমার ফেরে সুখে আকাশে,

          তোমার ক্রোড়ে প্রসারিত ব্যোমে ব্যোমে।

আমি দীন সন্তান আছি সেই তব আশ্রয়ে

          তব স্নেহমুখপানে চাহি চিরদিন ॥

রাগ: হাম্বীর

তাল: চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1293

রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ ভালোবাসার যদি দিতে
Songs
এ ভালোবাসার যদি দিতে প্রতিদান--
একবার মুখ তুলে চাহিয়া দেখিতে যদি
    যখন দুখের জল বর্ষিত নয়ান--
শ্রান্ত ক্লান্ত হয়ে যবে ছুটে আসিতাম, সখী,
    ওই মধুময় কোলে দিতে যদি স্থান--
তা হলে, তা হলে, সখী, চিরজীবনের তরে
    দারুণযাতনাময় হ'ত না পরান।
একটি কথায় তব একটু স্নেহের স্বরে
    যদি যায় জুড়াইয়া হৃদয়ের জ্বালা,
তবে সেইটুকু, সখী, কোরো অভাগার তরে--
    নহিলে হৃদয় যাবে ভেঙেচুরে বালা!
একবার মুখ তুলে চেয়ো এ মুখের পানে--
    মুছায়ে দিয়ো গো, সখী, নয়নের জল--
তোমার স্নেহের ছায়ে আশ্রয় দিয়ো গো মোরে,
    আমার হৃদয় মন বড়োই দুর্বল।
সংসারের স্রোতে ভেসে কত দূর যাব চলে--
    আমি কোথা রব আর তুমি কোথা রবে।
কত বর্ষ হবে গত, কত সূর্য হবে অস্ত,
    আছিল নূতন যাহা পুরাতন হবে।
তখন সহসা যদি দেখা হয় দুইজনে--
    আসি যদি কহিবারে মরমের ব্যথা--
তখন সঙ্কোচভরে দূরে কি যাইবে সরে।
    তখন কি ভালো করে কবে নাকো কথা।
আরো দেখুন
কেহ কারো মন
Songs
কেহ কারো মন বুঝে না,   কাছে এসে সরে যায়।
সোহাগের হাসিটি কেন   চোখের জলে মরে যায়॥
     বাতাস যখন কেঁদে গেল   প্রাণ খুলে ফুল ফুটিল না,
     সাঁঝের বেলা একাকিনী   কেন রে ফুল ঝরে যায়॥
মুখের পানে চেয়ে দেখো,   আঁখিতে মিলাও আঁখি--
মধুর প্রাণের কথা   প্রাণেতে রেখো না ঢাকি।
     এ রজনী রহিবে না,   আর কথা হইবে না--
     প্রভাতে রহিবে শুধু   হৃদয়ের হায়-হায়॥
আরো দেখুন
এসো এসো ওগো
Songs
এসো এসো  ওগো শ্যামছায়াঘন দিন,  এসো এসো।
    আনো আনো তব মল্লারমন্দ্রিত বীন॥
           বীণা বাজুক রমকি ঝমকি,
বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি      চমকি।
নবনীপকুঞ্জনিভৃতে       কিশলয়মর্মরগীতে--
মঞ্জীর বাজুক রিন্‌-রিন্‌-রিন্‌-রিন্‌॥
নৃত্যতরঙ্গিত তটিনী     বর্ষণনন্দিত নটিনী--আনন্দিত নটিনী,
চলো চলো কূল উচ্ছলিয়া        কলো-কলো-কলো কল্লোলিয়া।
তীরে তীরে বাজুক অন্ধকারে    ঝিল্লির ঝঙ্কার ঝিন্‌-ঝিন্‌-ঝিন্‌-ইন॥
আরো দেখুন