৫৫৪ (ami jakhan chhilem andha)

               আমি    যখন ছিলেম অন্ধ

     সুখের খেলায় বেলা গেছে, পাই নি তো আনন্দ ॥

খেলাঘরের দেয়াল গেঁথে          খেয়াল নিয়ে ছিলেম মেতে,

     ভিত ভেঙে যেই এলে ঘরে ঘুচল আমার বন্ধ।

     সুখের খেলা আর রোচে না, পেয়েছি আনন্দ ॥

ভীষণ আমার, রুদ্র আমার,নিদ্রা গেল ক্ষুদ্র আমার--

     উগ্র ব্যথায় নূতন ক'রে বাঁধলে আমার ছন্দ।

যে দিন তুমি অগ্নিবেশে  সব-কিছু মোর নিলে এসে

     সে দিন আমি পূর্ণ হলেম ঘুচল আমার দ্বন্দ্ব।

     দুঃখসুখের পারে তোমায় পেয়েছি আনন্দ ॥

রাগ: কীর্তন

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1932

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা
Songs
               কাঁদিতে হবে রে, রে পাপিষ্ঠা,
            জীবনে পাবি না শান্তি।
ভাঙিবে ভাঙিবে কলুষনীড় বজ্র-আঘাতে।
কোথা তুই লুকাবি মুখ মৃত্যু-আঁধারে।।
আরো দেখুন
ভালোবেসে দুখ সেও সুখ
Songs
ভালোবেসে দুখ সে-ও সুখ, সুখ নাহি আপনাতে।
না না না, সখা, ভুলি নে ছলনাতে।
মন দাও দাও দাও সখী দাও পরের হাতে।
না না না, মোরা ভুলি নে ছলনাতে।
সুখের শিশির নিমেষে শুকায়, সুখ চেয়ে দুখ ভালো,
আনো, সজল বিমল প্রেম ছল ছল নলিন নয়ন-পাতে।
না না না, মোরা ভুলি নে ছলনাতে।
রবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়,
সুখ পায় তায় সে।
চির-কলিকা-জনম, কে করে বহন চির-শিশির রাতে।
না না না, মোরা ভুলি নে ছলনাতে।
আরো দেখুন
গানের ভিতর দিয়ে
Songs
      গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি
      তখন তারে চিনি আমি,    তখন তারে জানি।
তখন তারি আলোর ভাষায়    আকাশ ভরে ভালোবাসায়,
      তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী ॥
      তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে,
      তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে।
রূপের রেখা রসের ধারায়    আপন সীমা কোথায় হারায়,
      তখন দেখি আমার সাথে সবার কানাকানি ॥
আরো দেখুন