১৬৪ (amar byatha jakhan ane amay)

আমার               ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে

তখন             আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে ॥

          বাহুপাশের কাঙাল সে যে,   চলেছে তাই সকল ত্যেজে,

                   কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে ॥

আমার               ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে--

সেই              গানের টানে পারো না আর রইতে দূরে।

          লুটিয়ে পড়ে সে গান মম   ঝড়ের রাতের পাখি-সম,

                   বাহির হয়ে এসো তুমি অন্ধকারে ॥

রাগ: পিলু-ভীমপলশ্রী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1914

রচনাস্থান: কলকাতা

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তুমি ইন্দ্রমণির হার
Songs
              তুমি ইন্দ্রমণির হার
         এনেছ সুবর্ণ দ্বীপ থেকে--
রাজমহিষীর কানে যে তার খবর
         দিয়েছে কে।
দাও আমায়, রাজবাড়িতে দেব বেচে
         ইন্দ্রমণির হার--
চিরদিনের মতো তুমি যাবে বেঁচে।
আরো দেখুন
কোথায় ফিরিস পরম
Songs
কোথায় ফিরিস পরম শেষের অন্বেষণে।
অশেষ হয়ে সেই তো আছে এই ভুবনে॥
          তারি বাণী দু হাত বাড়ায় শিশুর বেশে,
          আধো ভাষায় ডাকে তোমার বুকে এসে,
              তারি ছোঁওয়া লেগেছে ওই কুসুমবনে॥
কোথায় ফিরিস ঘরের লোকের অন্বেষণে--
পর হয়ে সে দেয় যে দেখা ক্ষণে ক্ষণে।
          তার বাসা-যে সকল ঘরের বাহির-দ্বারে,
          তার আলো যে সকল পথের ধারে ধারে,
              তাহারি রূপ গোপন রূপে জনে জনে॥
আরো দেখুন
যখন তোমায় আঘাত করি
Songs
যখন তোমায় আঘাত করি তখন চিনি।
শত্রু হয়ে দাঁড়াই যখন লও যে জিনি॥
এ প্রাণ যত নিজের তরে    তোমারি ধন হরণ করে
ততই শুধু তোমার কাছে হয় সে ঋণী॥
উজিয়ে যেতে চাই যতবার গর্বসুখে,
তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে।
আলো যখন আলসভরে    নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী॥
আরো দেখুন