৯ (khela kor khela kor)

         খেলা কর্ খেলা কর্   তোরা     কামিনীকুসুমগুলি ।

         দেখ্‌ সমীরণ লতাকুঞ্জে গিয়া   কুসুমগুলির চিবুক ধরিয়া

         ফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার,   দুইটি কপোল চুমে বারবার

                              মুখানি উঠায়ে তুলি ।

         তোরা খেলা কর্ তোরা খেলা কর্   কামিনীকুসুমগুলি ।

         কভু পাতা-মাঝে লুকায়ে মুখ,  কভু বায়ু-কাছে খুলে দে বুক,

         মাথা নাড়ি নাড়ি নাচ্‌ কভু নাচ্‌  বায়ু-কোলে দুলি দুলি ।

         দু দণ্ড বাঁচিবি, খেলা তবে খেলা— প্রতি নিমিষেই ফুরাইছে বেলা,

         বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ    ত্যজিবি ভাবনা ভুলি ।।

রাগ: কালাংড়া

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমরা দুজনা স্বর্গ-খেলনা
Songs
আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে
মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে॥
পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে
বাসরররাত্রি রচিব না মোরা প্রিয়ে--
ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি।
কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছ আমি আছি।
    
উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গমপথমাঝে
দুর্দম বেগে দুঃসহতম কাজে।
রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব--
চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাব।
পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি,
মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছ আমি আছি।
    
দুজনের চোখে দেখেছি জগৎ, দোঁহারে দেখেছি দোঁহে--
মরুপথতাপ দুজনে নিয়েছি সহে।
ছুটি নি মোহন মরীচিকা-পিছে -পিছে,
ভুলাই নি মন সত্যেরে করি মিছে--
এই গৌরবে চলিব এ ভবে যত দিন দোঁহে বাঁচি।
এ বাণী, প্রেয়সী, হোক মহীয়সী "তুমি আছ আমি আছি"॥
আরো দেখুন
আজি নাহি নাহি নিদ্রা
Songs
আজি   নাহি নাহি নিদ্রা আঁখিপাতে।
তোমার ভবনতলে       হেরি প্রদীপ জ্বলে,
দূরে বাহিরে তিমিরে আমি জেগে জোড়হাতে ॥
          ক্রন্দন ধ্বনিছে পথহারা পবনে,
          রজনী মূর্ছাগত বিদ্যুতঘাতে।
          দ্বার খোলো হে দ্বার খোলো--
প্রভু,   করো দয়া, দেহো দেখা দুখরাতে ॥
আরো দেখুন
গরব মোর হরেছ
Songs
          গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
          কেমন মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
তোমারে আমি পেয়েছি বলি      মনে মনে যে মনেরে ছলি,
          ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
          কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
জানি নে, নাথ, আমার  ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে--
          নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ!
তোমারে চেয়ে দিবসযামী                   আমারি পানে তাকাই আমি--
          তোমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ।
          কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
আরো দেখুন