শুধু কি তার বেঁধেই তোর কাজ ফুরাবে গুণী মোর, ও গুণী! বাঁধা বীণা রইবে পড়ে এমনি ভাবে গুণী মোর, ও গুণী! তা হলে হার হল যে হার হল, শুধু বাঁধাবাঁধিই সার হল গুণী মোর, ও গুণী! বাঁধনে যদি তোমার হাত লাগে তা হলেই সুর জাগে, গুণী মোর, ও গুণী! না হলে ধুলায় প'ড়ে লাজ কুড়াবে ॥
ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে। তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে ।। আমরা বরপুত্র তব যাহাই দিবে তাহাই লব, তোমায় দিব ধন্যধ্বনি মাথায় বহি সর্বনাশ । হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস ।।