১০৬ (kaj bholabar je go tora)

                   কাজ ভোলাবার কে গো তোরা !

                   রঙিন সাজে কে যে পাঠায়

                       কোন্‌ সে ভুবন-মনো-চোরা !

                   কঠিন পাথর সারে সারে

                   দেয় পাহারা গুহার দ্বারে,

                   হাসির ধারায় ডুবিয়ে তারে

                       ঝরাও রসের সুধা-ঝোরা !

                   স্বপন-তরীর তোরা নেয়ে

                   লাগল প্রাণে নেশার হাওয়া,

                       পাগ্‌লা পরান চলে গেয়ে।

                   কোন্‌ উদাসীর উপবনে

                   বাজল বাঁশি ক্ষণে ক্ষণে,

                   ভুলিয়ে দিল ঈশান কোণে

                       ঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা ।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1331

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মধু -গন্ধে ভরা
Songs
মধু   -গন্ধে ভরা   মৃদু   -স্নিগ্ধছায়া   নীপ   -কুঞ্জতলে
শ্যাম   -কান্তিময়ী   কোন্‌   স্বপ্নমায়া   ফিরে   বৃষ্টিজলে॥
ফিরে   রক্ত-অলক্তক-ধৌত পায়ে   ধারা   -সিক্ত বায়ে,
মেঘ   -মুক্ত সহাস্য শশাঙ্ককলা   সিঁথি   -প্রান্তে জ্বলে॥
পিয়ে   উচ্ছল তরল প্রলয়মদিরা   উন্‌   -মুখর তরঙ্গিণী ধায় অধীরা,
কার   নির্ভীক মূর্তি তরঙ্গদোলে   কল   -মন্দ্ররোলে।
এই   তারাহারা নিঃসীম অন্ধকারে   কার   তরণী চলে॥
আরো দেখুন
হবে জয়, হবে জয়
Songs
      হবে জয়, হবে জয়,হবে জয় রে
          ওহে বীর, হে নির্ভয়।
জয়ী প্রাণ, চিরপ্রাণ,    জয়ী রে আনন্দগান,  
জয়ী প্রেম, জয়ী ক্ষেম,    জয়ী জ্যোতির্ময় রে॥
      এ আঁধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে,
          ওহে বীর, হে নির্ভয়।
ছাড়ো ঘুম, মেলো চোখ,    অবসাদ দূর হোক,
আশার অরুণালোক    হোক অভ্যুদয় রে॥
আরো দেখুন
কে রে ওই ডাকিছে
Songs
          কে রে ওই ডাকিছে,
স্নেহের রব উঠিছে জগতে জগতে--
          তোরা আয় আয় আয় আয় ॥
তাই আনন্দে বিহঙ্গ গান গায়,
          প্রভাতে সে সুধাস্বর প্রচারে ॥
বিষাদ তবে কেন,   অশ্রু বহে চোখে,
          শোককাতর আকুল কেন আজি!
কেন নিরানন্দ, চলো সবে যাই--
              পূর্ণ হবে আশা ॥
আরো দেখুন