৯২ (jekhane ruper probha noyon lobha)

            যেখানে   রূপের প্রভা   নয়ন-লোভা

               সেখানে   তোমার মতন ভোলা কে  ঠাকুরদাদা ।

            যেখানে   রসিকসভা   পরম-শোভা

               সেখানে   এমন রসের ঝোলা কে  ঠাকুরদাদা ।

            যেখানে   গলাগলি   কোলাকুলি

               তোমারি   বেচা-কেনা সেই হাটে,

            পড়ে না   পদধূলি   পথ ভুলি

               যেখানে   ঝগড়া করে ঝগ্‌ড়াটে ।।

            যেখানে   ভোলাভুলি   খোলাখুলি

            সেখানে   তোমার মতন খোলা কে  ঠাকুরদাদা ।।

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শুধু যাওয়া আসা,
Songs
শুধু          যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা,
শুধু          আলো-আঁধারে কাঁদা-হাসা ॥
শুধু          দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া,
শুধু          দূরে যেতে যেতে কেঁদে চাওয়া,
শুধু          নব দুরাশায় আগে চ'লে যায়--
              পিছে ফেলে যায় মিছে আশা ॥
              অশেষ বাসনা লয়ে ভাঙা বল,
              প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,
              ভাঙা তরী ধ'রে ভাসে পারাবারে,
              ভাব কেঁদে মরে-- ভাঙা ভাষা।
              হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়,
              আধখানি কথা সাঙ্গ নাহি হয়,
              লাজে ভয়ে ত্রাসে আধো-বিশ্বাসে
              শুধু আধখানি ভালোবাসা ॥
আরো দেখুন
জনগণমন-অধিনায়ক
Songs
জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছলজলধিতরঙ্গ
     তব শুভ নামে জাগে,    তব শুভ আশিস মাগে,
                   গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥
    
অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
     পূরব পশ্চিম আসে  তব সিংহাসন-পাশে
                   প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥
    
পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
     দারুণ বিপ্লব-মাঝে  তব শঙ্খধ্বনি বাজে
                   সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥
    
ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
     দুঃস্বপ্নে আতঙ্কে   রক্ষা করিলে অঙ্কে
                   স্নেহময়ী তুমি মাতা।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে ॥
    
রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে--
গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
     তব করুণারুণরাগে   নিদ্রিত ভারত জাগে
                   তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
     জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে ॥
আরো দেখুন
নয়ন তোমারে
Songs
     নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
     হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে ॥
বাসনার বশে মন অবিরত         ধায় দশ দিশে পাগলের মতো,
     স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে ॥
সবাই ছেড়েছে, নাই যার কেহ,  তুমি আছ তার আছে তব স্নেহ--
     নিরাশ্রয় জন, পথ যার গেহ, সেও আছে তব ভবনে।
তুমি ছাড়া কেহ সাথি নাই আর,সমুখে অনন্ত জীবনবিস্তার--
     কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে ॥
জানি শুধু তুমি আছ তাই আছি,    তুমি প্রাণময় তাই আমি বাঁচি,
     যত পাই তোমায় আরো তত যাচি, যত জানি তত জানি নে।
জানি আমি তোমায় পাব নিরন্তর      লোকলোকান্তরে যুগযুগান্তর--
     তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে ॥
আরো দেখুন