৫৮ (e ki satyo sakali satyo)

               এ কি সত্য সকলই সত্য,   হে আমার চিরভক্ত ।।

               মোর নয়নের বিজুলি-উজল আলো

       যেন   ঈশান কোণের ঝটিকার মতো কালো  এ কি সত্য।

       মোর   মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্ত

               হে আমার চিরভক্ত,   এ কি সত্য।।

               অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে,

       মোর   চরণে চরণে সুধাসঙ্গীত বাজে   এ কি সত্য।

               মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে,

               প্রভাত-আলোকে পুলক আমারি তরে   এ কি সত্য।

       মোর   তপ্তকপোল-পরশে-অধীর সমীর মদিরমত্ত

               হে আমার চিরভক্ত,   এ কি সত্য।।

রাগ: মিশ্র ঝিঁঝিট-খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আশ্বিন, ১৩০৪

রচনাকাল (খৃষ্টাব্দ): 1897

রচনাস্থান: পতিসর হইতে কলকাতা যাবার পথে রেলগাড়িতে

স্বরলিপিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ও অকূলের কূল
Songs
ও অকূলের কূল, ও অগতির গতি,
ও অনাথের নাথ, ও পতিতের পতি।
ও নয়নের আলো, ও রসনার মধু,
ও রতনের হার, ও পরানের বঁধু।
ও অপরূপ রূপ, ও মনোহর কথা,
ও চরমের সুখ, ও মরমের ব্যথা।
ও ভিখারির ধন, ও অবোলার বোল--
ও জনমের দোলা, ও মরণের কোল ॥
আরো দেখুন
যুগে যুগে বুঝি
Songs
              যুগে যুগে বুঝি আমায় চেয়েছিল সে।
          সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ কেন মোর পড়ে মনে      কখন্‌ তারে চোখের কোণে
              দেখেছিলেম অফুট প্রদোষে--
          সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আজ ওই   চাঁদের বরণ হবে আলোর সঙ্গীতে,
          রাতের মুখের আঁধারখানি খুলবে ইঙ্গিতে।
     শুক্লরাতে সেই আলোকে   দেখা হবে এক পলকে,
              সব আবরণ যাবে যে খসে।
          সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে॥
আরো দেখুন
এই তো ভরা হল ফুলে ফুলে
Songs
           এই তো ভরা হল ফুলে ফুলে   ফুলের ডালা।
                ভরা হল– কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা।
           চম্পা চামেলি সেঁউতি বেলি
                 দেখে যা সাজি আজি রেখেছি মেলি–
                       নবমালতীগন্ধ-ঢালা।।
                বনের মাধুরী হরণ করো   তরুণ আপন দেহে।
       নববধূ, মিলনশুভলগন-রাত্রে    লও গো বাসরগেহে–
                 উপবনের সৌরভভাষা,
                         রসতৃষিত মধুপের আশা।
                   রাত্রিজাগর রজনীগন্ধা–
            করবী রূপসীর অলকানন্দা–
       গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া    রচিবে মিলনের পালা।।
আরো দেখুন