৬১ (bhabga deuler debota)

                    ভাঙা দেউলের দেবতা,

          তব বন্দনা রচিতে, ছিন্না বীণার তন্ত্রী বিরতা ।

          সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা ।

          তব মন্দির স্থিরগম্ভীর, ভাঙা দেউলের দেবতা ।।

                    তব জনহীন ভবনে

          থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে ।

          যে ফুলে রচে নি পূজার অর্ঘ্য, রাখে নি ও রাঙা চরণে,

          সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে ।।

                    পূজাহীন তব পূজারি

          কোথা সারা দিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি ।

          গোধূলিবেলায় বনের ছায়ায় চির-উপবাস-ভুখারি

          ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারি ।

                    ভাঙা দেউলের দেবতা,

          কত উৎসব হইল নীরব, কত পূজানিশা বিগতা ।

          কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কব তা—

          শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা ।।

রাগ: পূরবী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1306

রচনাকাল (খৃষ্টাব্দ): 1900

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কী ভয় অভয়ধামে
Songs
কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা-- ভয় যায় তব নামে ॥
          নির্ভয়ে অযুত সহস্র লোক ধায় হে,
          গগনে গগনে সেই অভয়নাম গায় হে ॥
          তব বলে কর বলী যারে, কৃপাময়,
          লোকভয় বিপদ মৃত্যুভয় দূর হয় তার।
আশা বিকাশে, সব বন্ধন ঘুচে, নিত্য অমৃতরস পায় হে ॥
আরো দেখুন
সবে মিলি গাও রে
Songs
               সবে মিলি গাও রে, মিলি মঙ্গলাচরো।
                 ডাকি লহো হৃদয়ে প্রিয়তমে।। 
      মঙ্গল গাও আনন্দমনে।  মঙ্গল প্রচারো বিশ্বমাঝে।।
আরো দেখুন
আঃ বেঁচেছি এখন
Songs
                  আঃ, বেঁচেছি এখন!
                            শর্ম্মা ও দিকে আর নন।
                   গোলেমালে ফাঁকতালে সটকেছি কেমন।
                   বাবা! দেখে বরা'র দাঁতের পাটি
                   লেগেছিল দাঁত-কপাটি,
                   পড়ল খ'সে হাতের লাঠি
                            কে জানে কখন।
                   চুলগুলা সব ঘাড়ে খাড়া,
                   চক্ষুদুটো মশাল-পারা,
                   গোঁ ভরে হেঁট-মুখে তাড়া
                            কল্লে সে যখন--
                   রাস্তা দেখতে পাই নে চোখে,
                   পেটের মধ্যে হাত পা ঢোকে,
                   চুপসে গেল ফাঁপা ভুঁড়ি
                            শঙ্কাতে তখন।        
আরো দেখুন