১০৩ (amar moner badhon ghuche jabe)

           আমার   মনের বাঁধন ঘুচে যাবে যদি    ও ভাই রে,

           থাক্‌     বাইরে বাঁধন তবে নিরবধি।

           যদি      সাগর যাবার হুকুম থাকে

           থাক্‌     তটের বাঁধন বাঁকে বাঁকে,

           তবে     বাঁধে বাঁধে গান গাবে নদী    ভাই রে ।।

রাগ: কাফি

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1331

রচনাকাল (খৃষ্টাব্দ): 1924

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল
Songs
     গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা।
     আমার যা কথা ছিল হয়ে গেল সারা ॥
হয়তো সে তুমি শোন নাই,    সহজে বিদায় দিলে তাই--
     আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা ॥
     চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি,
     আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি।
আর কি কখনো কবে     এমন সন্ধ্যা হবে--
     জনমের মতো হায় হয়ে গেল হারা ॥
আরো দেখুন
রাখো রাখো রে জীবনে
Songs
          রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে,
          প্রাণমনে ধরি রাখো নিবিড় আনন্দবন্ধনে ॥
আলো জ্বালো হৃদয়দীপে             অতিনিভৃত অন্তরমাঝে,
          আকুলিয়া দাও প্রাণ গন্ধচন্দনে ॥
আরো দেখুন
আজ ধানের ক্ষেতে
Songs
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই-- লুকোচুরি খেলা॥
আজ    ভ্রমর ভোলে মধু খেতে--   উড়ে বেড়ায় আলোয় মেতে;
আজ    কিসের তরে নদীর চরে চখা-চখীর মেলা॥
ওরে    যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে।
ওরে,    আকাশ ভেঙে বাহিরকে আজ নেব রে লুট ক'রে॥
যেন    জোয়ার-জলে ফেনার রাশি    বাতাসে আজ ছুটছে হাসি,
আজ    বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটবে সকল বেলা॥
আরো দেখুন