২০ (dekho cheye dekho oi ke asichhe)

দেখো চেয়ে, দেখো ঐ কে আসিছে!

চাঁদের আলোতে কার হাসি হাসিছে।

হৃদয়-দুয়ার খুলিয়ে দাও, প্রাণের মাঝারে তুলিয়ে লও,

ফুলগন্ধ সাথে তার সুবাস ভাসিছে।

রাগ: বেহাগ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শুধু একটি গন্ডুষ জল
Songs
         শুধু একটি গণ্ডূষ জল,
           আহা নিলেন তাঁহার করপুটের কমলকলিকায়।
              আমার কূপ যে হল অকূল সমুদ্র--
          এই যে নাচে এই যে নাচে তরঙ্গ তাহার,
              আমার জীবন জুড়ে নাচে--
                            টলোমলো করে আমার প্রাণ,
                                    আমার জীবন জুড়ে নাচে।
                  ওগো কী আনন্দ, কী আনন্দ, কী পরম মুক্তি!
                                    একটি গণ্ডূষ জল--
                  আমার জন্মজন্মান্তরের কালি ধুয়ে দিল গো
                                    শুধু একটি গণ্ডূষ জল॥
আরো দেখুন
হাসি কেন নাই ও
Songs
হাসি কেন নাই ও নয়নে!         ভ্রমিতেছ মলিন-আননে।
দেখো, সখী, আঁখি তুলি         ফুলগুলি ফুটেছে কাননে॥
তোমারে মলিন দেখি    ফুলেরা কাঁদিছে সখী
শুধাইছে বনলতা         কত কথা        আকুল বচনে॥
এসো সখী, এসো হেথা,          একটি কহো গো কথা--
বলো, সখী, কার লাগি পাইয়াছ মনোব্যথা।
বলো, সখী, মন তোর  আছে ভোর      কাহার স্বপনে॥
আরো দেখুন
আমার হৃদয়সমুদ্রতীরে
Songs
আমার  হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে!
          কাতর পরান ধায় বাহু বাড়ায়ে ॥
হৃদয়ে   উথলে তরঙ্গ চরণপরশের তরে,
তারা    চরণকিরণ লয়ে কাড়াকাড়ি করে।
          মেতেছে হৃদয় আমার, ধৈরজ না মানে--
          তোমারে ঘেরিতে চায়, নাচে সঘনে ॥
সখা,    ওইখেনেতে থাকো তুমি, যেয়ো না চলে--
আজি   হৃদয়সাগরের বাঁধ ভাঙি সবলে।
          কোথা হতে আজি প্রেমের পবন ছুটেছে,
আমার  হৃদয়ে তরঙ্গ কত নেচে উঠেছে।
          তুমি দাঁড়াও, তুমি যেয়ো না--
আমার  হৃদয়ে তরঙ্গ আজি নেচে উঠেছে ॥
আরো দেখুন