৬ (phule phule dhale dhale)

               ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়,

               তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়

               পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়,

               কি জানি কিসেরি লাগি প্রাণ করে হায় হায়!

রাগ: বিলাতি ভাঙা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নিকটে দেখিব তোমারে
Songs
     নিকটে দেখিব তোমারে করেছি বাসনা মনে।
     চাহিব না হে, চাহিব না হে দূরদূরান্তর গগনে ॥
দেখিব তোমারে গৃহমাঝারে জননীস্নেহে, ভ্রাতৃপ্রেমে,
                   শত সহস্র মঙ্গলবন্ধনে ॥
              হেরিব উৎসবমাঝে, মঙ্গলকাজে,
                   প্রতিদিন হেরিব জীবনে।
     হেরিব উজ্জ্বল বিমল মূর্তি তব শোকে দুঃখে মরণে।
হেরিব সজনে নরনারীমুখে, হেরিব বিজনে বিরলে হে
                   গভীর অন্তর-আসনে ॥
আরো দেখুন
এ পারে মুখর
Songs
এ পারে মুখর হল কেকা ওই,     ও পারে নীরব কেন কুহু হায়।
এক কহে, 'আর-একটি একা কই,   শুভযোগে কবে হব দুঁহু হায়।'
          অধীর সমীর পুরবৈয়াঁ   নিবিড় বিরহব্যথা বইয়া
                        নিশ্বাস ফেলে মুহু মুহু হায়॥
আষাঢ় সজলঘন আঁধারে   ভাবে বসি দুরাশার ধেয়ানে--
'আমি কেন তিথিডোরে বাঁধা রে,   ফাগুনেরে মোর পাশে কে আনে
     ঋতুর দু ধারে থাকে দুজনে,   মেলে না যে কাকলি ও কূজনে,
              আকাশের প্রাণ করে হূহু হায়॥
আরো দেখুন
এই মলিন বস্ত্র
Songs
এই   মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার--
       আমার এই        মলিন অহংকার॥
দিনের কাজে ধুলা লাগি  অনেক দাগে হল দাগি,
এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার।
আমার এই        মলিন অহংকার॥
এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে--
হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে।
স্নান করে আয় এখন তবে    প্রেমের বসন পরতে হবে,
সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার।
                     ওরে আয়, সময় নেই যে আর॥
আরো দেখুন