৭ (behro lo sahachari)

              নেহার' লো সহচরি,

                কানন আঁধার করি,

            ওই দেখ বিভাবরী আসিছে।

               দিগন্ত ছাইয়া

            শ্যাম মেঘরাশি থরে থরে ভাসিছে।

               আয়, সখি, এই বেলা

                 মাধবী মালতী বেলা

            রাশি রাশি ফুটাইয়ে কানন করি আলা।

           ওই দেখ নলিনী উথলিত সরসে।

             অফুট-মুকুল-মুখী মৃদু মৃদু হাসিছে।

           আসিবে ঋষিকুমার কুসুমচয়নে,

             ফুটায়ে রাখিয়া দিব তারি তরে সযতনে।

             নিচু নিচু শাখাতে ফোটে যেন ফুলগুলি,

             কচি হাত বাড়াইয়ে পায় যেন কাছে!

রাগ: ছায়ানট

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দুয়ারে বসে আছি প্রভু
Songs
       দুয়ারে বসে আছি, প্রভু, সারা বেলা– নয়নে বহে অশ্রুবারি।
              সংসারে কী আছে হে, হৃদয় না পূরে–
       প্রাণের বাসনা প্রাণে লয়ে  ফিরেছি হেথা দ্বারে দ্বারে। 
       সকল ফেলি আমি এসেছি এখানে,  বিমুখ হোয়ো না দীনহীনে–
                      যা করো হে রব প'ড়ে।।
আরো দেখুন
যখন পড়বে না
Songs
যখন    পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি    বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
              চুকিয়ে দেব বেচা কেনা,
              মিটিয়ে দেব গো,   মিটিয়ে দেব লেনা দেনা,
          বন্ধ হবে আনাগোনা এই হাটে--
          তখন আমায় নাইবা মনে রাখলে,
              তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
   
যখন    জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
          কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,   আহা,
              ফুলের বাগান ঘন ঘাসের   পরবে সজ্জা বনবাসের,
          শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়--
          তখন আমায় নাইবা মনে রাখলে,
              তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
   
তখন   এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
          কাটবে দিন কাটবে,
          কাটবে গো দিন আজও যেমন দিন কাটে,    আহা,
              ঘাটে ঘাটে খেয়ার তরী   এমনি সে দিন উঠবে ভরি--
          চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
          তখন আমায় নাইবা মনে রাখলে,
              তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।
   
তখন   কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
          সকল খেলায় করবে খেলা এই আমি-- আহা,
              নতুন নামে ডাকবে মোরে,   বাঁধবে নতুন বাহু-ডোরে,
          আসব যাব চিরদিনের সেই আমি।
          তখন আমায় নাইবা মনে রাখলে,
              তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে॥
আরো দেখুন
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
Songs
জীবনে আজ কি প্রথম এল বসন্ত।
নবীন বাসনাভরে হৃদয় কেমন করে,
নবীন জীবনে হল জীবন্ত।
সুখভরা এ ধরায় মন বাহিরিতে চায়,
কাহারে বসাতে চায় হৃদয়ে।
তাহার খুঁজিব দিক্‌-দিগন্ত।
আরো দেখুন