১ (mohini maya elo)

                               ১

                             মোহিনী মায়া এল,

                               এল যৌবনকুঞ্জবনে।

                                  এল হৃদয়শিকারে,

                                         এল গোপন পদসঞ্চারে,

                                  এল স্বর্ণকিরণবিজড়িত অন্ধকারে।

                                           পাতিল ইন্দ্রজালের ফাঁসি,

                          হাওয়ায় হাওয়ায় ছায়ায় ছায়ায়

                             বাজায় বাঁশি।

                               করে বীরের বীর্য-পরীক্ষা,

                                       হানে    সাধুর সাধনদীক্ষা,

                               সর্বনাশের বেড়াজাল বেষ্টিল চারি ধারে।

                                      এসো সুন্দর নিরলংকার,

                                         এসো সত্য নিরহংকার--

                                                স্বপ্নের দুর্গ হানো,

                                                  আনো মুক্তি আনো,

                                                ছলনার বন্ধন ছেদি

                                                  এসো পৌরুষ-উদ্ধারে॥

রাগ: মিশ্র হাম্বীর-রামকেলী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমার মিলন লাগি
Songs
আমার মিলন লাগি তুমি   আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায়   রাখবে কোথায় ঢেকে?।
কতকালের সকাল-সাঁঝে   তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দূত হৃদয়-মাঝে   গেছে আমায় ডেকে ॥
ওগো পথিক, আজকে আমার   সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ যেন   উঠছে কেঁপে কেঁপে।
যেন সময় এসেছে আজ   ফুরালো মোর যা ছিল কাজ--
বাতাস আসে, হে মহারাজ,   তোমার গন্ধ মেখে ॥
আরো দেখুন
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে
Songs
না বুঝে কারে তুমি ভাসালে আঁখিজলে।
ওগো কে আছে চাহিয়া শূন্য পথপানে,
কাহার জীবনে নাহি সুখ, কাহার পরান জ্বলে।
পড় নি কাহার নয়নের ভাষা,
বোঝ নি কাহার মরমের আশা,
দেখ নি ফিরে,
কার ব্যাকুল প্রাণের সাধ এসেছ দ'লে।
আরো দেখুন
কার চোখের চাওয়ার হাওয়ায়
Songs
কার      চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,
তাই    কেমন হয়ে আছিস সারাক্ষণ॥
     হাসি যে তাই অশ্রুভরে নোওয়া,
     ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,
          ভাষায় যে তোর সুরের আবরণ॥
তোর     পরানে কোন্‌ পরশমণির খেলা,
তাই    হৃদ্‌গগনে সোনার মেঘের মেলা।
     দিনের স্রোতে তাই তো পলকগুলি
     ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি,
          কালোয় আলোয় কাঁপে আঁখির কোণ॥
আরো দেখুন