১০ (khane khane mone mone shuni)

          শুনি ক্ষণে ক্ষণে মনে মনে

                                  অতল জলের আহ্বান।

                             মন রয় না, রয় না, রয় না ঘরে,

                                        চঞ্চল প্রাণ।

                             ভাসায়ে দিব আপনারে,

                                        ভরা জোয়ারে,

                             সকল ভাবনা-ডুবানো ধারায়

                                        করিব স্নান।

                                             ব্যর্থ বাসনার দাহ

                                                  হবে নির্বাণ।

                                  ঢেউ দিয়েছে জলে।

                             ঢেউ দিল আমার মর্মতলে।

                          এ কী ব্যাকুলতা আজি আকাশে,

                                  এই বাতাসে

                          যেন উতলা অপ্সরীর উত্তরীয়

                                  করে রোমাঞ্চ দান,

                          দূর সিন্ধুতীরে কার মঞ্জীরে

                                  গুঞ্জরতান॥

রাগ: মূলতান-পিলু

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আঁধার এলে বলে
Songs
              আঁধার এলে ব'লে
     তাই তো ঘরে উঠল আলো জ্বলে ॥
              ভুলেছিলেম দিনে,   রাতে নিলেম চিনে--
          জেনেছি কার লীলা আমার বক্ষোদোলার দোলে ॥
     ঘুমহারা মোর বনে
বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে।
                   যখন সকল শব্দ   হয়েছে নিস্তব্ধ
              বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে ॥
আরো দেখুন
হে সখা বারতা
Songs
হে সখা বারতা পেয়েছি মনে মনে    তব নিশ্বাসপরশনে,
     এসেছ অদেখা বন্ধু    দক্ষিণসমীরণে॥
কেন বঞ্চনা কর মোরে,    কেন বাঁধ অদৃশ্য ডোরে--
দেখা দাও, দেখা দাও দেহ মন ভ'রে    মন নিকুঞ্জবনে॥
দেখা দাও চম্পকে রঙ্গনে, দেখা দাও কিংশুকে কাঞ্চনে।
কেন শুধু বাঁশরির সুরে    ভুলায়ে লয়ে যাও দূরে,
          যৌবন-উৎসবে ধরা দাও দৃষ্টির বন্ধনে।
আরো দেখুন
সন্ন্যাসী, ধ্যানে নিমগ্ন
Songs
সন্ন্যাসী,
    ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত।
    বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥
রসহীন তরু,    নিষ্ঠুর মরু,
বাতাসে বাজিছে রুদ্র ডমরু,
    ধরা-ভাণ্ডার রিক্ত॥
জাগো তপস্বী, বাহিরে নয়ন মেলো হে। জাগো!
স্থলে জলে ফুলে ফুলে পল্লবে
চপল চরণ ফেলো হে। জাগো!
জাগো গানে গানে         নব নব তানে,
জাগাও উদাস হতাশ পরানে
    উদার তোমার নৃত্য॥ জাগাও॥
আরো দেখুন