২৪ (se je pathik amar)

             সে যে পথিক আমার,

                             হৃদয়পথের পথিক আমার।

                       হায় রে আর সে তো এল না এল না,

                                এ পথে এল না,

                          আর সে যে চাইল না জল।

             আমার হৃদয় তাই হল মরুভূমি,

                                  শুকিয়ে গেল তার রস--

                             সে যে চাইল না জল।

রাগ: মিশ্র বেহাগ-কীর্তন

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1344

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কে যেতেছিস, আয় রে
Songs
কে যেতেছিস, আয় রে হেথা-- হৃদয়খানি যা-না দিয়ে।
বিম্বাধরের হাসি দেব, সুখ দেব, মধুমাখা দুঃখ দেব,
হরিণ-আঁখির অশ্রু দেব অভিমানে মাখাইয়া॥
অচেতন করব হিয়ে      বিষে-মাখা সুধা দিয়ে,
নয়নের কালো আলো   মরমে বরষিয়ে॥
হাসির ঘায়ে কাঁদাইব, অশ্রু দিয়ে হাসাইব,
মৃণালবাহু দিয়ে সাধের বাঁধন বেঁধে দেব।
    চোখে চোখে রেখে দেব--
দেব না হৃদয় শুধু, আর সকলই যা-না নিয়ে॥
আরো দেখুন
ওগো কাঙাল, আমারে
Songs
ওগো    কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কী তোমার চাই।
ওগো    ভিখারি আমার ভিখারি, চলেছ কী কাতর গান গাই'॥
প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে
                        ভিখারি আমার ভিখারি,
হায়     পলকে সকলই সঁপেছি চরণে, আর তো কিছুই নাই॥
আমি    আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস।
আমি    আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ।
হেরো   মম প্রাণ মন যৌবন নব    করপুটতলে পড়ে আছে তব--
                       ভিখারি আমার ভিখারি,
হায়     আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই॥
আরো দেখুন
ভুল কোরো না গো
Songs
ভুল কোরো না গো, ভুল কোরো না,ভুল
কোরো না ভালবাসায়।
ভুলায়ো না, ভুলায়ো না, ভুলায়ো না নিষ্ফল আশায়।
বিচ্ছেদদুঃখ নিয়ে আমি থাকি,দেয় না সে ফাঁকি—
পরিচিত আমি তার ভাষায়।
দয়ার ছলে তুমি হোয়ো না নিদয়।
হৃদয় দিতে চেয়ে ভেঙো না হৃদয়।
রেখো না লুব্ধ করে— মরণের বাঁশিতে মুগ্ধ করে
টেনে নিয়ে যেয়ো না সর্বনাশায়॥
আরো দেখুন