১২৫ (or bhab dekhe je pay)

          ওর ভাব দেখে যে পায় হাসি,    হায় হায় রে।

          মরণ-আয়োজনের মাঝে  বসে আছেন কিসের কাজে

          কোন্‌ প্রবীণ প্রাচীন প্রবাসী।     হায় হায় রে।

          এবার দেশে যাবার দিনে    আপনাকে ও নিক-না চিনে,

          সবাই মিলে সাজাও ওকে নবীন রূপের সন্ন্যাসী।     হায় হায় রে।

          এবার ওকে মজিয়ে দে রে    হিসাব-ভুলের বিষম ফেরে।

          কেড়ে নে ওর থলি-থালি,    আয় রে নিয়ে ফুলের ডালি,

গোপন প্রাণের পাগ্‌লাকে ওর বাইরে দে আজ প্রকাশি।     হায় হায় রে॥

রাগ: বেহাগ-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দুয়ার মোর পথপাশে
Songs
দুয়ার মোর পথপাশে,   সদাই তারে খুলে রাখি।
কখন্‌ তোর রথ আসে   ব্যাকুল হয়ে জাগে আঁখি॥
     শ্রাবণে শুনি দূর মেঘে   লাগায় গুরু গরো-গরো,
     ফাগুনে শুনি বায়ুবেগে   জাগায় মৃদু মরো-মরো--
     আমার বুকে উঠে জেগে   চমক তারি থাকি থাকি॥
সবাই দেখি যায় চলে   পিছন-পানে নাহি চেয়ে
উতল রোলে কল্লোলে   পথের গান গেয়ে গেয়ে।
     শরৎ-মেঘ যায় ভেসে   উধাও হয়ে কত দূরে
     যেথায় সব পথ মেশে   গোপন কোন্‌ সুরপুরে।
     স্বপনে ওড়ে কোন্‌ দেশে   উদাস মোর মনোপাখি॥
আরো দেখুন
ওরে, যেতে হবে,
Songs
     ওরে,   যেতে হবে, আর দেরি নাই।
পিছিয়ে পড়ে রবি কত, সঙ্গীরা যে গেল সবাই॥
     আয় রে ভবের খেলা সেরে,   আঁধার করে এসেছে রে,
     পিছন ফিরে বারে বারে কাহার পানে চাহিস রে ভাই॥
খেলতে এল ভবের নাটে   নতুন লোকে নতুন খেলা।
হেথা হতে আয় রে সরে,   নইলে তোরে মারবে ঢেলা।
     নামিয়ে দে রে প্রাণের বোঝা,   আরেক দেশে চল্‌ রে সোজা--
     সেথা নতুন করে বাঁধবি বাসা,
                        নতুন খেলা খেলবি সে ঠাঁই॥
আরো দেখুন
হে বিরহী, হায়
Songs
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব,
    নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে দীর্ঘ বিভাবরী--
        কোন্‌ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া॥
স্বপনরূপিণী অলোকসুন্দরী    অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
        তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥
আরো দেখুন