১২৪ (ogo bhagyadebi pitamohi)

              ওগো   ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ--

          এখন তবে আজ্ঞা করো, বিদায় হবে দাস।

জীবনের এই বাসরবাতি   পোহায় বুঝি, নেবে বাতি--

              বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস।

          এখন থেমে গেল বাঁশি,   শুকিয়ে এল পুষ্পরাশি,

উঠল তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ।

          ছিলেন যাঁরা আমায় ঘিরে   গেছেন যে যার ঘরে ফিরে,

              আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস॥

রাগ: বিভাস-বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ কার্তিক, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1895

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আসা-যাওয়ার মাঝখানে
Songs
                   আসা-যাওয়ার মাঝখানে
          একলা আছ চেয়ে কাহার পথ-পানে ॥
আকাশে ওই কালোয় সোনায়   শ্রাবণমেঘের কোণায় কোণায়
          আঁধার-আলোয় কোন্‌ খেলা যে কে জানে
                   আসা-যাওয়ার মাঝখানে ॥
শুকনো পাতা ধুলায় ঝরে,  নবীন পাতায় শাখা ভরে।
মাঝে তুমি আপন-হারা, পায়ের কাছে জলের ধারা
          যায় চলে ওই অশ্রু-ভরা কোন্‌ গানে
                   আসা-যাওয়ার মাঝখানে ॥
আরো দেখুন
এ ভাঙ্গা সুখের মাঝে
Songs
এ ভাঙা সুখের মাঝে নয়ন-জলে,
এ মলিন মালা কে লইবে।
ম্লান আলো ম্লান আশা হৃদয়-তলে,
এ চির বিষাদ কে বহিবে।
সুখনিশি অবসান, গেছে হাসি গেছে গান,
এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে
নীরব নিরাশা কে সহিবে।
আরো দেখুন
আছে দুঃখ, আছে মৃত্যু
Songs
          আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
          তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥
তবু প্রাণ নিত্যধারা,      হাসে সূর্য চন্দ্র তারা,
          বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥
          তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,
          কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে।
নাহি ক্ষয়, নাহি শেষ,   নাহি নাহি দৈন্যলেশ--
          সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে ॥
আরো দেখুন