৩৪ (ay ay re pagal)

আয়    আয় রে পাগল, ভুলবি রে চল্‌ আপনাকে,

                তোর    একটুখানির আপনাকে॥

তুই         ফিরিস নে আর এই চাকাটার ঘুরপাকে॥

    কোন্‌    হঠাৎ হাওয়ার ঢেউ উঠে

        তোর    ঘরের আগল যায় টুটে,

            ওরে    সুযোগ ধরিস, বেরিয়ে পড়িস সেই ফাঁকে--

                তোর দুয়ার-ভাঙার সেই ফাঁকে॥

নানান গোলে তুফান তোলে চার দিকে--

    তুই    বুঝিস নে, মন, ফিরবি কখন কার দিকে।

        তোর    আপন বুকের মাঝখানে

            কী যে    বাজায় কে যে সেই জানে--

ওরে    পথের খবর মিলবে রে তোর সেই ডাকে--

                তোর    আপন বুকের সেই ডাকে॥

রাগ: খাম্বাজ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জীবনে যত পূজা
Songs
    জীবনে যত পূজা হল না সারা,
    জানি হে জানি তাও হয় নি হারা।
যে ফুল না ফুটিতে      ঝরেছে ধরণীতে
    যে নদী মরুপথে হারালো ধারা
    জানি হে জানি তাও হয় নি হারা॥
    জীবনে আজো যাহা রয়েছে পিছে,
    জানি হে জানি তাও হয় নি মিছে।
আমার অনাগত           আমার অনাহত
    তোমার বীণা-তারে বাজিছে তারা--
    জানি হে জানি তাও হয় নি হারা॥
আরো দেখুন
এ কী আনন্দ
Songs
         এ কী আনন্দ, আহা--
হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ।
দুঃখ আমার আজি হল যে ধন্য,
মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ।
          এলে কারাগারে
          রজনীর পারে উষাসম
মুক্তিরূপা অয়ি লক্ষ্ণী দয়াময়ী।
আরো দেখুন
কিসের ডাক তোর
Songs
                 কিসের ডাক তোর কিসের ডাক।
                      কোন্‌          পাতালবাসী অপদেবতার ইশারা
                             তোকে ভুলিয়ে নিয়ে যাবে,
                                    আমি মন্ত্র প'ড়ে কাটাব তার মায়া।
আরো দেখুন