১০ (bajao re mohan bashi)

  বজাও রে মোহন বাঁশি।

সারা দিবসক              বিরহদহনদুখ,

  মরমক তিয়াষ নাশি।

রিঝমনভেদন          বাঁশরিবাদন

  কঁহা শিখলি রে কান?

হানে থিরথির,            মরমঅবশকর

  লহু বহু মধুময় বাণ।

ধসধস করতহ            উরহ বিয়াকুলু,

  ঢুলু ঢুলু অবশনয়ান;

কত কত বরষক         বাত সোঁয়ারয়,

  অধীর করয় পরান।

কত শত আশা           পূরল না বঁধু,

  কত সুখ করল পয়ান।

পহু গো কত শত        পীরিতযাতন

  হিয়ে বিঁধাওল বাণ।

হৃদয় উদাসয়,            নয়ন উছাসয়

  দারুণ মধুময় গান। সাধ যায় বঁধূ,             যমুনাবারিম

  ডারিব দগধপরান।

সাধ যায় পহু,             রাখি চরণ তব

  হৃদয়মাঝ হৃদয়েশ,

হৃদয়জুড়াওন            বদন-চন্দ্র তব

  হেরব জীবনশেষ।

সাধ যায় ইহ              চন্দ্রমকিরণে,

  কুসুমিত কুঞ্জবিতানে,

বসন্তবায়ে                  প্রাণ মিশায়ব

  বাঁশিক সুমধুর গানে।

প্রাণ ভৈবে মঝু           বেণুগীতময়,

  রাধাময় তব বেণু।

জয় জয় মাধব,           জয় জয় রাধা,

  চরণে প্রণমে ভানু।

রাগ: পিলু-কীর্তন

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1284

রচনাকাল (খৃষ্টাব্দ): 1877

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হায় হতভাগিনী, স্রোতে
Songs
                        হায় হতভাগিনী,
                   স্রোতে বৃথা গেল ভেসে--
                             কূলে তরী লাগে নি, লাগে নি॥
কাটালি বেলা বীণাতে সুর বেঁধে,       কঠিন টানে উঠল কেঁদে,
                                      ছিন্ন তারে থেমে গেল যে রাগিণী॥
                        এই পথের ধারে এসে
                   ডেকে গেছে তোরে সে।
                        ফিরায়ে দিলি তারে রুদ্ধদ্বারে--
                   বুক জ্বলে গেল গো,       ক্ষমা তবুও কেন মাগি নি॥
আরো দেখুন
কাল সকালে উঠবো মোরা
Songs
                    কাল সকালে উঠব মোরা
                               যাব নদীর কূলে_
                    শিব গড়িয়ে করব পুজো,
                               আনব কুসুম তুলে।
                   মোরা    ভোরের বেলা গাঁথব মালা ,
                             দুলব সে দোলায়।
                    বাজিয়ে বাঁশি গান গাহিব
                             বকুলের তলায়।
                    না ভাই , কাল সকালে মায়ের কাছে
                             নিয়ে যাব ধরে–
                    মা বলেছে ঋষির সাজে
                             সাজিয়ে দেবে তোরে।
               সন্ধ্যা হয়ে এল যে ভাই ,
                             এখন যাই ফিরে–
                    একলা আছেন অন্ধ পিতা
                             আঁধার কুটিরে।।
আরো দেখুন
কেন তোমরা আমায়
Songs
কেন     তোমরা আমায় ডাকো,     আমার মন না মানে।
               পাই নে সময় গানে গানে ॥
পথ আমারে শুধায় লোকে,    পথ কি আমার পড়ে চোখে,
         চলি যে কোন্‌ দিকের পানে     গানে গানে ॥
         দাও না ছুটি, ধর ত্রুটি,        নিই নে কানে।
               মন ভেসে যায় গানে গানে।
আজ যে কুসুম-ফোটার বেলা, আকাশে আজ রঙের মেলা,
         সকল দিকেই আমায় টানে  গানে গানে ॥
আরো দেখুন