১১ (aju sokhi muhu muhu)

আজু সখি, মুহু মুহু

গাহে পিক কুহু কুহু ,

কুঞ্জবনে দুঁহু দুঁহু

দোঁহার পানে চায়।

যুবনমদবিলসিত

পুলকে দিয়া উলসিত,

অবশ তনু অলসিত

মূরছি জনু যায়।

আজু মধু চাঁদনী

প্রাণউনমাদনী,

শিথিল সব বাঁধনী,

শিথিল ভই লাজ।

বচন মৃদু মরমর

কাঁপে রিঝ থরথর,

শিহরে তনু জরজর

কুসুমবনমাঝ।

মলয় মৃদু কলয়িছে ,

চরণ নহি চলয়িছে,

বচন মুহু খলয়িছে,

অঞ্চল লুটায়।

আধফুট শতদল

বায়ুভরে টলমল

আঁখি জনু ঢলঢল

চাহিতে নাহি চায়।

অলকে ফুল কাঁপয়ি

কপোলে পড়ে ঝাঁপয়ি,

মধু-অনলে তাপয়ি

খসয়ি পড়ু পায়।

ঝরই শিরে ফুলদল,

যমুনা বহে কলকল

হাসে শশি ঢলঢল --

ভানু মরি যায়।

রাগ: বেহাগ-কীর্তন

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ক্ষমিতে পারিলাম না যে
Songs
         ক্ষমিতে পারিলাম না যে
      ক্ষমো হে মম দীনতা,
            পাপীজনশরণ প্রভু।
মরিছে তাপে মরিছে লাজে
      প্রেমের বলহীনতা--
            ক্ষমো হে মম দীনতা,
                  পাপীজনশরণ প্রভু।
      প্রিয়ারে নিতে পারি নি বুকে,
            প্রেমেরে আমি হেনেছি,
      পাপীরে দিতে শাস্তি শুধু
            পাপেরে ডেকে এনেছি।
জানি গো তুমি ক্ষমিবে তারে
      যে অভাগিনী পাপের ভারে
            চরণে তব বিনতা।
            ক্ষমিবে না, ক্ষমিবে না
      আমার ক্ষমাহীনতা,
            পাপীজনশরণ প্রভু॥
আরো দেখুন
সেই ভালো মা, সেই ভালো
Songs
                   সেই ভালো মা, সেই ভালো।
                                        থাক্‌ তোর মন্ত্র, থাক্‌ তোর--
                                   আর কাজ নাই, কাজ নাই ,কাজ নাই।
                             না না না, পড়্‌ মন্ত্র তুই, পড়্‌ তোর মন্ত্র--
                                        পথ তো আর নেই বাকি!
                                   আসবে সে, আসবে সে, আসবে,
                               আমার জীবনমৃত্যু-সীমানায় আসবে।
                                  নিবিড় রাত্রে এসে পৌঁছবে পান্থ,
                                    বুকের জ্বালা দিয়ে আমি
                                        জ্বালিয়ে দিব দীপখানি--
                                              সে আসবে।
আরো দেখুন
কী সুর বাজে
Songs
কী সুর বাজে আমার প্রাণে   আমিই জানি, মনই জানে॥
     কিসের লাগি সদাই জাগি,   কাহার কাছে কী ধন মাগি--
                        তাকাই কেন পথের পানে॥
দ্বারের পাশে প্রভাত আসে,   সন্ধ্যা নামে বনের বাসে।
     সকাল-সাঁঝে বাঁশি বাজে,   বিকল করে সকল কাজে--
                        বাজায় কে যে কিসের তানে॥
আরো দেখুন