৪২ (dekh dekh duto pakhi)

         দেখ্‌ দেখ্‌, দুটো পাখি বসেছে গাছে।

        আয় দেখি চুপি চুপি আয় রে কাছে।

         আরে ঝট্‌ করে এই বারে ছেড়ে দে রে বাণ।

        রোস রোস আগে আমি করি রে সন্ধান।

রাগ: ভূপালী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): 1287

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

স্বরলিপিকার: প্রতিভা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পাত্রখানা যায় যদি
Songs
                   পাত্রখানা যায় যদি যাক ভেঙেচুরে--
আছে             অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও-না পুরে ॥
                   সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই,
                   ছড়াছড়ি যায় সে-যে ওই যেখানে চাই--
                   বড়ো-আপন কাছের জিনিস রইল দূরে।
                   হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে ॥
বারে বারে চাইব না আর মিথ্যা টানে
ভাঙন-ধরা আঁধার-করা পিছন-পানে।
          বাসা বাঁধার বাঁধনখানা যাক-না টুটে,
          অবাধ পথের শূন্যে আমি চলব ছুটে।
                   শূন্য-ভরা তোমার বাঁশির সুরে সুরে
                   হৃদয় আমার সহজ সুধায় দাও-না পুরে ॥
আরো দেখুন
আজি ঝরো ঝরো
Songs
     আজি   ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে,   জানি নে কিছুতে কেন যে মন লাগে না ॥
     এই   চঞ্চল সজল পবন-বেগে   উদ্‌ভ্রান্ত মেঘে   মন চায়
              মন চায়   ওই বলাকার পথখানি নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান।
          বাজে ঝরনার গান।
              মন হারাবার আজি বেলা,   পথ ভুলিবার খেলা-- মন চায়
                        মন চায়   হৃদয় জড়াতে কার চিরঋণে॥
আরো দেখুন
ও কেন ভালোবাসা জানাতে আসে
Songs
            ও কেন    ভালোবাসা জানাতে আসে   ওলো সজনী ।
                     হাসি খেলি রে মনের সুখে,
                  ও কেন   সাথে ফেরে আঁধার-মুখে
                          দিনরজনী ।।
আরো দেখুন