৪ (jagater purohit tumi)

         জগতের পুরোহিত তুমি– তোমার এ জগৎ-মাঝারে

         এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে ।

         ফুলে ফুলে করে কোলাকুলি,  গলাগলি অরুণে উষায় ।

         মেঘ দেখে মেঘ ছুটে আসে,  তারাটি তারার পানে চায় ।

         পূর্ণ হল তোমার নিয়ম,  প্রভু হে, তোমারি হল জয়–

         তোমার কৃপায় এক হল  আজি এই যুগলহৃদয় । 

         যে হাতে দিয়েছ তুমি বেঁধে  শশধরে ধরার প্রণয়ে 

         সেই হাতে বাঁধিয়াছ তুমি  এই দুটি হৃদয়ে হৃদয়ে । 

         জগত গাহিছে জয়-জয়,  উঠেছে হরষকোলাহল,

         প্রেমের বাতাস বহিতেছে– ছুটিতেছে প্রেমপরিমল ।

         পাখিরা গাও গো গান,  কহো বায়ু চরাচরময়–

         মহেশের প্রেমের জগতে  প্রেমের হইল আজি জয় ।। 

রাগ: খাম্বাজ

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

হৃদয়বেদনা বহিয়া
Songs
          হৃদয়বেদনা বহিয়া, প্রভু, এসেছি তব দ্বারে।
          তুমি অর্ন্তযামী হৃদয়স্বামী, সকলই জানিছ হে--
          যত দুঃখ লাজ দারিদ্র৻ সঙ্কট আর জানাইব কারে?।
          অপরাধ কত করেছি, নাথ, মোহপাশে প'ড়ে--
          তুমি ছাড়া, প্রভু, মার্জনা কেহ করিবে না সংসারে ॥
          সব বাসনা দিব বিসর্জন তোমার প্রেমপাথারে,
          সব বিরহ বিচ্ছেদ ভুলিব তব মিলন-অমৃতধারে।
আর    আপন ভাবনা পারি না ভাবিতে, তুমি লহো মোর ভার--
          পরিশ্রান্ত জনে, প্রভু, লয়ে যাও সংসারসাগরপারে ॥
আরো দেখুন
আমার সকল নিয়ে
Songs
আমার    সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।
আমি    তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥
যে জন    দেয় না দেখা যায় যে দেখে ভালোবাসে আড়াল থেকে,
আমার    মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥
আরো দেখুন
হায় রে, হায় রে নূপুর
Songs
      হায় রে, হায় রে, নূপুর
তার   করুণ চরণ ত্যজিলি, হারালি
      কলগুঞ্জনসুর।
নীরব ক্রন্দনে বেদনাবন্ধনে
      রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া
            স্মরণ সুমধুর।
তার   কোমল-চরণ-স্মরণ সুমধুর।
তোর   ঝংকারহীন ধিক্কারে কাঁদে
            প্রাণ মম নিষ্ঠুর॥
আরো দেখুন