শাপমোচন (sangjojan6)

২১।৯।৩৪ 


 

সংযোজন

দূরের বন্ধু সুরের দূতীরে
পাঠালো তোমার ঘরে।
মিলনবীণা যে হৃদয়ের মাঝে
বাজে তব অগোচরে।
মনের কথাটি গোপনে গোপনে
বাতাসে বাতাসে ভেসে আসে মনে,
বন উপবনে,
বকুলশাখার চঞ্চলতায়
মর্মরে মর্মরে।
পুষ্পমালার পরশপুলক
পেয়েছ বক্ষতলে।
রাখো তুমি তারে সিক্ত করিয়া
সুখের অশ্রুজলে।
ধরো সাহানাতে মিলনের পালা,
সাজাও যতনে বরণের ডালা,
মালতীর মালা,
অঞ্চলে ঢেকে কনকপ্রদীপ
আনো তার পথ'পরে॥

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

উৼসর্গ
Plays
উৎসর্গ শ্রীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
৫৭ বছর বয়সের জন্মোৎসব উপলক্ষে
কবির সস্নেহ উপহার

 

 

আরো দেখুন