মায়ার খেলা (nrityonatyo mayar khela)

 

প্রথম দৃশ্য

কানন
মায়াকুমারীগণ
সকলে।
মোরা জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি।
প্রথমা।
মোরা স্বপন রচনা করি অলস নয়ন ভরি।
দ্বিতীয়া।
গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি।
তৃতীয়া।
মোরা মদির-তরঙ্গ তুলি বসন্ত-সমীরে!
প্রথমা।
দুরাশা জাগায় প্রাণে প্রাণে,
আধো-তানে ভাঙা গানে,
ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি!
সকলে।
মোরা মায়াজাল গাঁথি।
দ্বিতীয়া।
নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে।
তৃতীয়া।
কত ভুল করে তারা,কত কাঁদে হাসে।
প্রথমা।
মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে,
আনি মান অভিমান-
দ্বিতীয়া।
বিরহী স্বপনে পায় মিলনের সাথি।
সকলে।
মোরা মায়াজাল গাঁথি।
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গোড়ায় গলদ
Plays
উৎসর্গ শ্রীযুক্ত প্রিয়নাথ সেন
প্রিয়বন্ধুবরেষু

নাটকের পাত্রগণ
বিনোদবিহারী; চন্দ্রকান্ত; নলিনাক্ষ; নিমাই; শ্রীপতি; ভূপতি; নিবারণ - চন্দ্রকান্তের প্রতিবেশী; ; শিবচরণ - নিমাইয়ের পিতা; কমলমুখী - নিবারণের পালিতা কন্যা; ইন্দুমতী - নিবারণের কন্যা; ক্ষান্তমণি - চন্দ্রকান্তের স্ত্রী
আরো দেখুন