৬ (tomaay chini bole aami karechhie garab)

তোমায়     চিনি বলে আমি করেছি গরব

                লোকের মাঝে;

           মোর আঁকা পটে দেখেছে তোমায়

                অনেকে অনেক সাজে।

           কত জনে এসে মোরে ডেকে কয়

           "কে গো সে', শুধায় তব পরিচয়--

                      "কে গো সে।'

           তখন কী কই, নাহি আসে বাণী,

           আমি শুধু বলি,"কী জানি! কী জানি!'

           তুমি শুনে হাস, তারা দুষে মোরে

                      কী দোষে।

 

তোমার     অনেক কাহিনী গাহিয়াছি আমি

                 অনেক গানে।

           গোপন বারতা লুকায়ে রাখিতে

                 পারি নি আপন প্রাণে।

           কত জন মোরে ডাকিয়া কয়েছে,

           "যা গাহিছ তার অর্থ রয়েছে

                    কিছু কি।'

           তখন কী কই, নাহি আসে বাণী,

           আমি শুধু বলি,"অর্থ কী জানি!'

           তারা হেসে যায়,তুমি হাস বসে

                      মুচুকি।

 

তোমায়     জানি না চিনি না এ কথা বলো তো

                  কেমনে বলি।

           খনে খনে তুমি উঁকি মারি চাও,

                   খনে খনে যাও ছলি।

           জ্যোৎস্নানিশীথে পূর্ণ শশীতে

           দেখেছি তোমার ঘোমটা খসিতে,

           আঁখির পলকে পেয়েছি তোমায়

                      লখিতে।

           বক্ষ সহসা উঠিয়াছে দুলি,

           অকারণে আঁখি উঠেছে আকুলি,

           বুঝেছি হৃদয়ে ফেলেছ চরণ

                      চকিতে।

 

তোমায়     খনে খনে আমি বাঁধিতে চেয়েছি

                   কথার ডোরে।

           চিরকাল-তরে গানের সুরেতে

                   রাখিতে চেয়েছি ধরে।

           সোনার ছন্দে পাতিয়াছি ফাঁদ,

           বাঁশিতে ভরেছি কোমল নিখাদ,

           তবু সংশয় জাগে ধরা তুমি

                       দিলে কি!

           কাজ নাই,তুমি যা খুশি তা করো--

           ধরা না'ই দাও মোর মন হরো,

           চিনি বা না চিনি প্রাণ উঠে যেন

                      পুলকি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

8
Verses
MY MIND still buzzed with the cares of a busy day; I sat on without noting how twilight was deepening into dark. Suddenly light stirred across the gloom and touched me as with a finger.
        I lifted my head and met the gaze of the full moon widened in wonder like a child's. It held my eyes for long, and I felt as though a love-letter had been secretly dropped in at my window. And ever since my heart is breaking to write for answer something fragrant as Night's unseen flowers-great as her declaration spelt out in nameless stars.
আরো দেখুন
প্রলয়
Verses
আকাশের দূরত্ব যে, চোখে তারে দূর বলে জানি,
          মনে তারে দূর নাহি মানি।
কালের দূরত্ব সেও যত কেন হোক-না নিষ্ঠুর
          তবু সে দুঃসহ নহে দূর।
আঁধারের দূরত্বই কাছে থেকে রচে ব্যবধান,
চেতনা আবিল করে, তার হাতে নাই পরিত্রাণ
          শুধু এই মাত্র নয়--
     সে-যে সৃষ্টি করে নিত্যভয়।
ছায়া দিয়ে রচি তুলে আঁকাবাঁকা দীর্ঘ উপছায়া,
জানারে অজানা করে--ঘেরে তারে অর্থহীনা মায়া।
পথ লুপ্ত করে দিয়ে যে পথের করে সে নির্দেশ
          নাই তার শেষ।
সে পথ ভুলায়ে লয় দিনে দিনে দূর হতে দূরে
          ধ্রুবতারাহীন অন্ধপুরে।
অগ্নিবীণা বিস্তারিয়া যে প্রলয় আনে মহাকাল,
চন্দ্রসূর্য লুপ্ত করে আবর্তে-ঘূর্ণিত জটাজাল,
          দিব্য দীপ্তিচ্ছটায় সে সাজে,
বজ্রের ঝঞ্ঝনামন্দ্রে বক্ষে তার রুদ্রবীণা বাজে।
যে বিশ্বে বেদনা হানে তাহারি দাহনে করে তার
          পবিত্র সৎকার।
জীর্ণ জগতের ভস্ম যুগান্তের প্রচণ্ড নিশ্বাসে
          লুপ্ত হয় ঝঞ্ঝার বাতাসে।
          অবশেষে তপস্বীর তপস্যাবহ্নির শিখা হতে
          নবসৃষ্টি উঠে আসে নিরঞ্জন নবীন আলোতে।
দানব বিলুপ্তি আনে, আঁধারের পঙ্কিল বুদ্‌বুদে
          নিখিলের সৃষ্টি দেয় মুদে;
কণ্ঠ দেয় রূদ্ধ করি, বাণী হতে ছিন্ন করে সুর,
          ভাষা হতে অর্থ করে দূর;
উদয়দিগন্তমুখে চাপা দেয় ঘন কালো আঁখি,
          প্রেমেরে সে ফেলে বাঁধি
          সংশয়ের ডোরে;
ভক্তিপাত্র শূন্য করি শ্রদ্ধার অমৃত লয় হরে।
          মূক অন্ধ মৃত্তিকার স্তর,
জগদ্দল শিলা দিয়ে রচে সেথা মুক্তির কবর।
আরো দেখুন
জীবন
Verses
জন্ম মৃত্যু দোঁহে মিলে জীবনের খেলা,
যেমন চলার অঙ্গ পা-তোলা পা-ফেলা।
আরো দেখুন