৪ (tomaare paachhe sahaje bujhi)

তোমারে পাছে সহজে বুঝি

      তাই কি এত লীলার ছল,

বাহিরে যবে হাসির ছটা

      ভিতরে থাকে আঁখির জল।

বুঝি গো আমি বুঝি গো তব  

           ছলনা,

যে কথা তুমি বলিতে চাও

      সে কথা তুমি বল না।

 

তোমারে পাছে সহজে ধরি

      কিছুরই তব কিনারা নাই--

দশের দলে টানি গো পাছে

      বিরূপ তুমি, বিমুখ তাই।

বুঝি গো আমি বুঝি গো তব

           ছলনা,

যে পথে তুমি চলিতে চাও

      সে পথে তুমি চল না।

 

সবার চেয়ে অধিক চাহ

      তাই কি তুমি ফিরিয়া যাও--

হেলার ভরে খেলার মতো

      ভিক্ষাঝুলি ভাসায়ে দাও।

বুঝেছি আমি বুঝেছি তব

           ছলনা,

সবার যাহে তৃপ্তি হল

      তোমার তাহে হল না।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

38
Verses
প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজি
তোমার প্রাঙ্গনতলে, ভরি লয়ে সাজি
চলেছিল নরনারী তেয়াগিয়া ঘর
নবীন শিশিরসিক্ত গুঞ্জনমুখর
স্নিগ্ধবনপথ দিয়ে। আমি অন্যমনে
সঘনপল্লবপুঞ্জ ছায়াকুঞ্জবনে
ছিনু শুয়ে তৃণাস্তীর্ণ তরঙ্গিণীতীরে
বিহঙ্গের কলগীতে সুমন্দ সমীরে।
আমি যাই নাই দেব,তোমার পূজায়--
চেয়ে দেখি নাই পথে কারা চলে যায়।
আজ ভাবি ভালো হয়েছিল মোর ভুল,
তখন কুসুমগুলি আছিল মুকুল-
হেরো তারা সারা দিনে ফুটিতেছে আজি।
অপরাহ্নে ভরিলাম এ পূজার সাজি।
আরো দেখুন
দুঃখহারী
Verses
মনে করো, তুমি থাকবে ঘরে,
আমি যেন যাব দেশান্তরে।
    ঘাটে আমার বাঁধা আছে তরী,
    জিনিসপত্র নিয়েছি সব ভরি --        
    ভালো করে দেখ্‌ তো মনে করি
কী এনে মা, দেব তোমার তরে।
চাস কি মা, তুই এত এত সোনা --
সোনার দেশে করব আনাগোনা।
    সোনামতী নদীতীরের কাছে
    সোনার ফসল মাঠে ফ'লে আছে,
    সোনার চাঁপা ফোটে সেথায় গাছে --
না কুড়িয়ে আমি তো ফিরব না।
          
পরতে কি চাস মুক্তো গেঁথে হারে --
জাহাজ বেয়ে যাব সাগর-পারে।
    সেখানে মা, সকালবেলা হলে
    ফুলের 'পরে মুক্তোগুলি দোলে,
    টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে --
যত পারি আনব ভারে ভারে।
দাদার জন্যে আনব মেঘে-ওড়া
পক্ষিরাজের বাচ্ছা দুটি ঘোড়া।
   বাবার জন্যে আনব আমি তুলি
   কনক-লতার চারা অনেকগুলি --
   তোর তরে মা, দেব কৌটা খুলি
             সাত-রাজার-ধন মানিক একটি জোড়া।
আরো দেখুন
31
Verses
কল্যাণীয় শ্রীমান কনক ও কল্যাণীয়া লীলার
         শুভ পরিণয় উপলক্ষে আশীর্বাদ--
     দুর্গম সংসার-পথে আজ হতে, হে যুগল যাত্রী,
     প্রেমের পাথেয় নিয়ে পূর্ণপ্রাণে চলো দিনরাত্রি।
     দুঃখে মিলাক দাহ, সুখের ঘুচুক মোহধন্ধ,
     আঘাতে সংঘাতে থাক অবিচ্ছিন্ন মিলনের বন্ধ।
আরো দেখুন