Stray Birds (THE MUSIC of the far-away)

104

THE MUSIC of the far-away summer flutters around the Autumn seeking its former nest.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভূমিকা
Verses
জগৎ-পারাবারের তীরে
      ছেলেরা করে মেলা।
অন্তহীন গগনতল
মাথার 'পরে অচঞ্চল,
ফেনিল ওই সুনীল জল
      নাচিছে সারা বেলা।
উঠিছে তটে কী কোলাহল--
      ছেলেরা করে মেলা।
বালুকা দিয়ে বাঁধিছে ঘর,
      ঝিনুক নিয়ে খেলা।
বিপুল নীল সলিল-'পরি
ভাসায় তারা খেলার তরী
আপন হাতে হেলায় গড়ি
      পাতায়-গাঁথা ভেলা।
জগৎ-পারাবারের তীরে
      ছেলেরা করে খেলা।
জানে না তারা সাঁতার দেওয়া,
      জানে না জাল ফেলা।
ডুবারি ডুবে মুকুতা চেয়ে,
বণিক ধায় তরণী বেয়ে,
ছেলেরা নুড়ি কুড়ায়ে পেয়ে
      সাজায় বসি ঢেলা।
রতন ধন খোঁজে না তারা,
      জানে না জাল ফেলা।
ফেনিয়ে উঠে সাগর হাসে,
      হাসে সাগর-বেলা।
ভীষণ ঢেউ শিশুর কানে
রচিছে গাথা তরল তানে,
দোলনা ধরি যেমন গানে
      জননী দেয় ঠেলা।
সাগর খেলে শিশুর সাথে,
      হাসে সাগর-বেলা।
জগৎ-পারাবারের তীরে
      ছেলেরা করে মেলা।
ঝঞ্ঝা ফিরে গগনতলে,
তরণী ডুবে সুদূর জলে,
মরণ-দূত উড়িয়া চলে,
      ছেলেরা করে খেলা।
জগৎ-পারাবারের তীরে
      শিশুর মহামেলা।
আরো দেখুন
উজ্জীবন
Verses
ভস্ম-অপমানশয্যা ছাড়ো পুষ্পধনু,
রুদ্রবহ্নি হতে লহ জ্বলদর্চি তনু।
                 যাহা মরণীয় যাক মরে,
        জাগো অবিস্মরণীয় ধ্যানমূর্তি ধরে।
                 যাহা রূঢ়, যাহা মূঢ় তব,
        যাহা স্থূল, দগ্ধ হোক, হও নিত্য নব।
                 মৃত্যু হতে জাগো পুষ্পধনু,
        হে অতনু, বীরের তনুতে লহো তনু।
মৃত্যুঞ্জয় তব শিরে মৃত্যু দিলা হানি;
অমৃত সে-মৃত্যু হতে দাও তুমি আনি।
                 সেই দিব্য দীপ্যমান দাহ
        উন্মুক্ত করুক অগ্নি-উৎসের প্রবাহ।
                 মিলনেরে করুক প্রখর,
        বিচ্ছেদেরে করে দিক দুঃসহ সুন্দর।
                 মৃত্যু হতে জাগো পুষ্পধনু,
        হে অতনু, বীরের তনুতে লহো তনু।
দুঃখে সুখে বেদনায় বন্ধুর যে-পথ
সে দুর্গমে চলুক প্রেমের জয়রথ।
                 তিমিরতোরণে রজনীর
        মন্দ্রিবে সে রথচক্রনির্ঘোষ গম্ভীর।
                 উল্লঙ্ঘিয়া তুচ্ছ লজ্জা ত্রাস
        উচ্ছলিবে আত্মহারা উদ্‌বেল উল্লাস।
                 মৃত্যু হতে ওঠো পুষ্পধনু,
        হে অতনু, বীরের তনুতে লহো তনু।
আরো দেখুন
হৃদয়ের ধন
Verses
      কাছে যাই, ধরি হাত, বুকে লই টানি--
      তাহার সৌন্দর্য লয়ে আনন্দে মাখিয়া
      পূর্ণ করিবারে চাহি মোর দেহখানি,
      আঁখিতলে বাহুপাশে কাড়িয়া রাখিয়া।
      অধরের হাসি লব করিয়া চুম্বন,
      নয়নের দৃষ্টি লব নয়নে আঁকিয়া,
      কোমল পরশখানি করিয়া বসন
      রাখিব দিবসনিশি সর্বাঙ্গ ঢাকিয়া।
      নাই, নাই, কিছু নাই, শুধু অম্বেষণ--
      নীলিমা লইতে চাই আকাশ ছাঁকিয়া।
      কাছে গেলে রূপ কোথা করে পলায়ন,
      দেহ শুধু হাতে আসে-- শ্রান্ত করে হিয়া।
      প্রভাতে মলিনমুখে ফিরে যাই গেহে,
      হৃদয়ের ধন কভু ধরা যায় দেহে?
আরো দেখুন