সোনার বাঁধন (sonar badhon)

           বন্দী হয়ে আছ তুমি সুমধুর স্নেহে

           অয়ি গৃহলক্ষ্মী, এই করুণক্রন্দন

           এই দুঃখদৈন্যে-ভরা মানবের গেহে।

           তাই দুটি বাহু'পরে সুন্দরবন্ধন

           সোনার কঙ্কণ দুটি বহিতেছে দেহে

           শুভচিহ্ন, নিখিলের নয়ননন্দন।

           পুরুষের দুই বাহু কিণাঙ্ক-কঠিন

           সংসারসংগ্রামে, সদা বন্ধনবিহীন;

           যুন্ধ-দ্বন্দ্ব যত কিছু নিদারুণ কাজে

           বহ্নিবাণ বজ্রসম সর্বত্র স্বাধীন।

           তুমি বদ্ধ স্নেহ-প্রেম-করুণার মাঝে--

           শুধু শুভকর্ম, শুধু সেবা নিশিদিন।

           তোমার বাহুতে তাই কে দিয়াছে টানি,

           দুইটি সোনার গণ্ডি, কাঁকন দুখানি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

জাগিবার চেষ্টা
Verses
মা কেহ কি আছ মোর, কাছে এসো তবে,
পাশে বসে স্নেহ ক'রে জাগাও আমায়।
স্বপ্নের সমাধিমাঝে বাঁচিয়া কী হবে,
যুঝিতেছি জাগিবারে--আঁখি রুদ্ধ হায়।
ডেকো না ডেকো না মোরে ক্ষুদ্রতার মাঝে,
স্নেহময় আলস্যেতে রেখো না বাঁধিয়া,
আশীর্বাদ করে মোরে পাঠাও গো কাজে--
পিছনে ডেকো না আর কাতরে কাঁদিয়া।
মোর বলে কাহারেও দেব না কি বল,
মোর প্রাণে পাবে না কি কেহ নব প্রাণ।
করুণা কি শুধু ফেলে নয়নের জল,
প্রেম কি ঘরের কোণে গাহে শুধু গান?
তবেই ঘুচিবে মোর জীবনের লাজ
যদি মা করিতে পারি কারো কোনো কাজ॥
আরো দেখুন
প্রভাত
Verses
স্বর্ণসুধা-ঢালা এই প্রভাতের বুকে
যাপিলাম সুখে,
পরিপূর্ণ অবকাশ করিলাম পান।
মুদিল অলস পাখা মুগ্ধ মোর গান।
যেন আমি নিস্তব্ধ মৌমাছি
আকাশপদ্মের মাঝে একান্ত একেলা বসে আছি।
যেন আমি আলোকের নিঃশব্দ নির্ঝরে
মন্থর মুহূর্তগুলি ভাসায়ে দিতেছি লীলাভরে।
ধরণীর বক্ষ ভেদি যেথা হতে উঠিতেছে ধারা
পুষ্পের ফোয়ারা,
তৃণের লহরী,
সেখানে হৃদয় মোর রাখিয়াছি ধরি;
ধীরে চিত্ত উঠিতেছে ভরি
সৌরভের স্রোতে।
ধূলি-উৎস হতে
প্রকাশের অক্লান্ত উৎসাহ,
জন্মমৃত্যুতরঙ্গিত রূপের প্রবাহ
স্পন্দিত করেছি মোর বক্ষস্থল আজি।
রক্তে মোর উঠে বাজি
তরঙ্গের অরণ্যের সম্মিলিত স্বর,
নিখিল মর্মর।
এ বিশ্বের স্পর্শের সাগর
আজ মোর সর্ব অঙ্গ করেছে মগন।
এই স্বচ্ছ উদার গগন
বাজায় অদৃশ্য শঙ্খ শব্দহীন সুর।
আমার নয়নে মনে ঢেলে দেয় সুনীল সুদূর।
আরো দেখুন
6
Verses
THOU HAST done well, my lover, thou hast done well to send me thy fin of pain.
For my incense never yields its perfume till it burns, and my lamp is blind till it is lighted.
When my mind is numb its torpor must be stricken by thy love' lightning; and the very darkness that blots my world burns like a torch when set afire by thy thunder.
আরো দেখুন